editor

প্রকাশিত: 2:37 PM, November 18, 2021

এমসি কলেজ তালামীযের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

এমসি কলেজ তালামীযের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সুশিক্ষার বিকল্প নেই-রেদ্বওয়ানুল হক শিমুল

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেদ্বওয়ানুল হক শিমুল বলেন, আমাদের ধর্ম জ্ঞানার্জনকে আমাদের উপর ফরয করেছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর সাহাবায়ে কেরামদের মধ্যে অধিক চিন্তাশীল ও জ্ঞানীদের বিশেষভাবে মূল্যায়ন করেছেন। জ্ঞানের আলো ব্যতীত কোন সমাজ-সভ্যতা তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারে না। বিশেষত মনুষ্যত্ব বিকাশের যে প্রকৃত দীক্ষা, সেটি ধর্মীয় ও মানবিক মূল্যবোধের সম্মিলনে গঠিত একটি বিশেষায়িত শিক্ষার মাধ্যমে অর্জিত হয়।

শিক্ষা হচ্ছে আলোস্বরূপ; বর্তমানে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছেন বটে, কিন্তু শিক্ষার যে আলো, সেই আলোটুকুর পরিস্ফুটন পরিলক্ষিত হচ্ছে না। শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার চর্চা, ন্যায়-অন্যায় চিহ্নিতকরণের ব্যবস্থা না থাকলে আর কিছু হোক না হোক, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানবিক সত্তার বিকাশ সম্ভব নয়। যার ফলে দুর্নীতি, সুদ, ঘুষের মতো নিকৃষ্ট অপরাধগুলো এখন আর অপরাধ বলে গণ্য হচ্ছে না। চারিত্রিক মাধুর্যতা, উত্তম আচরণ, ব্যক্তিগত ও মানসিক দক্ষতার মতো বিষয়গুলো এখন আর শিক্ষার্থীদের কাছে যথাযথ গুরুত্ব পাচ্ছে না। এর প্রকৃত কারণ হলো, যথাযথ সুশিক্ষার অভাব। যার ফলে শিক্ষার্থীরা/তরুণ প্রজন্ম শিক্ষিত হলেও সামাজিক হয়ে উঠতে পারছে না। এর থেকে উত্তরণে গতানুগতিক শিক্ষার পরিবর্তে সুশিক্ষা ও ন্যায়বোধের দীক্ষার প্রতি সবাইকে গুরুত্বারোপ করা প্রয়োজন।

১৭ নভেম্বর, বুধবার, দুপুরে সিলেট নগরীর অভিজাত একটি রেস্তোরাঁয় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া এম.সি কলেজ শাখা আয়োজিত অনার্স ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শাখা সভাপতি কাওছার আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলবাব হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য শোয়েব আহমদ ও সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিন।

শাখা সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ ওমরের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর আল ইসলাহ’র সদস্য শেখ শফি উদ্দিন, সংগঠনের এম.সি কলেজ শাখার সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ ও মদন মোহন কলেজ শাখার সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুনিম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি ফেরদৌস খান, মাহফুজুর রহমান, আব্দুল হক, শাহীনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রুহেল আহমদ, জায়দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব আহমদ শিহাব, সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান, অর্থ সম্পাদক মাহবুবুল করিম মুবিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক দেলওয়ার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে