editor
প্রকাশিত: 9:00 PM, November 18, 2021

শহরতলীর মাসুক বাজার রইছ আলীর বীজঘরে অগ্নিকা-ে ব্যাপক ক্ষয়ক্ষতি
সিলেট শহরতলীর মাসুক বাজারের একটি দোকানে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। রুম্মান এন্ড সালমান ফার্টিলাইজার সপ ও তামান্না বীজঘর দোকানে হঠাৎ আগুন লেগে যায় । আগুনের লেলিহান শিখা দেখে জড়ো হোন বাজারে সহস্রাধীক মানুষ। এসময় বাজারের ব্যবসায়ী ও এলাকার লোকজন মিলে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রনের আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু আগুনের গতিবিধি অপ্রতিরোধ্য হওয়ায় ছাই ভস্ম হয়ে যায় দোকানটি।অবশেষে প্রাণান্তকর প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
বুধবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০ টায় সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের মাসুক বাজারে এই আগুনের ঘটনার খবর পাওয়া যায়। বাজারের ব্যবসায়ীরা জানান, যে দোকানটিতে অগ্নিকা-ের ঘটনা ঘটে, সেটি ছিল সার-বীজ, মোরগ ও মোরগের ফিড বিক্রয়ের দোকান।
জানাযায় এই দোকানের মালিক মোঃ রইছ আলী পার্শ্ববর্তী মেদেনী মহল গ্রামের মৃত হাজী মন্তাজ আলীর পুত্র। ছেলে মেয়ের লেখা পড়ার সুবিধার্থে আখালিয়া এলাকায় বাসা নিয়ে বসবাস করছেন।
প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধকরে বাসায় ফিরছিলেন তিনি। বাসায় পৌছার আগেই রাত ১০ টা ১৫ মিনিটে বাজার ব্যবসায়ী কমিটির সহ সাধারণ সম্পাদক আমিন আহমদের ফোন পেয়ে জানতে পারেন তার দোকানে আগুন লাগার কথা। তখন বাজারে লোকজন থাকায় ও পার্শ্ববর্তী গ্রামের লোকজন মিলে নদী থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রনে আন্তে সক্ষম হোন। এতে ১২ লক্ষ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানন দোকানের মালিক মোঃ রইছ আলী।
আগুন লাগার খবরটি ফায়ার সার্ভিসকে জানালে তারা টিকই আসেন কিন্তু ব্রীজ ছোট হওয়ার কারনে মাসুক বাজার ব্রীজের পূর্ব পারে এসে তারা আটকা পড়েন। যার কারনে দোকানটির সম্পন্ন মালামাল পুড়ে যায়।
আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন জালালাবাদ থানা পুলিশের একটি টিম। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে দোকানে আগুন লাগার ঘটনায় মোঃ রইছ আলী জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ডায়েরি নং ৭৮২/১৮-১১-২০২১
প্রসঙ্গত, ইতোপূর্বে এই বাজারে সবচেয়ে বড় ব্যবসা প্রতিষ্ঠান ময়না মিয়া ভেরাইটিজ স্টোরেও গভীর রাতে আগুন লেগেছিলো মাসুক বাজার বাসীয়া নদীর উপর ছোট্র ব্রীজ দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি না আসতে পারায় অর্ধ কোটি টাকার মামাল ও নগদ টাকা পুড়ে যায়। এখন সময়ের দাবী হয়ে দাড়িয়েছে এই ব্রীজটি প্রস্তকরণ বা নতুন আরেকটি ব্রীজ তৈরির। তাই এব্যাপারে সিলেট-১ আসনের সাংসদ,পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের দৃষ্টি কামনা করেছেন এলাকার সরবস্তরের জনগণ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে