editor
প্রকাশিত: 9:49 PM, November 18, 2021

কানাইঘাটে এক কলেজ ছাত্রকে কুপিয়েছে দুর্বৃত্তরা
কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাটে দুর্বৃত্তদের হামলায় আশিক উদ্দিন (২৫) নামে এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জখম গুরুতর হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । আহত আশিক উদ্দিন কানাইঘাট সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির মঙ্গলপুর গ্রামের মশাহিদ আলীর পুত্র।
জানা যায়, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে কানাইঘাট থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে লোভাছড়া ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় ৩/৪ জন দুর্বৃত্ত তার মোটর সাইকেলের গতিরোধ করে তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পা মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। একসময় তাকে মৃত ভেবে পাশের একটি ব্রিজের নিচে ফেলে দেয়। তার মৃত্যু নিশ্চিত করার জন্য দুর্বৃত্তরা মোটর সাইকেলটি ব্রিজের নিচে তার উপরে ফেলে দিয়ে পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পরিবারে পক্ষ থেকে মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম জানান, কলেজ শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। জখম গুরুতর হওয়ায় তাকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্তপূর্বক হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে