editor

প্রকাশিত: 8:04 PM, November 20, 2021

এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর ৩৬ তম সম্মেলন সম্পন্ন

এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর ৩৬ তম সম্মেলন সম্পন্ন

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর ৩৬ তম সম্মেলন চায়ের রাজধানী প্রকৃতি কন্যা শ্রীমঙ্গলের ব্রাক লার্নিং সেন্টারে গত (১৯ নভেম্বর) শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর গভর্নর এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসার নজরুল ইসলাম, এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান অধ্যাপক নিজাম উদ্দিন পিন্টু, জাতীয় সহসভাপতি এপেক্সিয়ান মো. ইলিয়াস জসিম, অতিত জাতীয় সভাপতি এপেক্সিয়ান ডা. জবিউল, সৈয়দ নুরুর রহমান, এপেক্সিয়ান রেজাউল ইসলাম, এপেক্সিয়ান খুরশিদ আলম অরুন, এপেক্সিয়ান মোশারফ মিশু, এপেক্সিয়ান এডভোকেট একেএম সমিউল আলম, এপেক্সিয়ান আক্তার হোসন খান, এপেক্সিয়ান এডভোকেট আতিকুর রহমান সাবু, এপেক্সিয়ান এডভোকেট এমদাদুল হক, এপেক্সিয়ান এ এফ এম ফৌজী চৌধুরী প্রমূখ।

শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন এপেক্সিয়ান এডভোকেট আব্দুল খালিক। আইডাল এপেক্স পাঠ করেন এপেক্সিয়ান এডভোকেট শাহীনুল। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন কমিটির চেয়ারম্যান এপেক্সিয়ান আহমেদ জাকারিয়া। অতিথিদের পরিচয় করিয়ে দেন পিডিজি-৪ এপেক্সিয়ান এডভোকেট মিছবাহুর রহমান আলম ।

এপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ডের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দসহ সারাদেশ থেকে আগত এপেক্সিয়ানদের অংশগ্রহণে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে ৩৬ তম সম্মেলন ‘রহিম এপেক্স’ সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সব কয়টি ক্লাবের উপস্থিত ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে ২০২২ সালের জেলা-৪ গভর্নর হিসেবে এপেক্স ক্লাব অব সিলেট এর অতীত সভাপতি এপেক্সিয়ান বাবুল মিয়া নির্বাচিত হন।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ বলেন, এপেক্সিয়ানগণ সমাজের অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাদের সামাজিক দায়িত্ববোধ থেকে যেভাবে মানুষের কল্যাণে এগিয়ে আসছেন এটা সত্যিই প্রশংসার দাবি রাখে। এপেক্সগুলো আগামীতে অসহায় দারিদ্রপীরিত মানুষের কল্যাণে আরো বেশী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি এপেক্সের ৩৬তম সম্মেলনের সফলতা কামনা করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)