editor
প্রকাশিত: 3:02 PM, November 21, 2021
‘৭ নভেম্বরের এর উদিত সূর্য’ ও ‘স্মৃতিতে সিলেট বিএনপির সূচনালগ্ন’ বই দুইটির প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০নভেম্বর) বিকাল ৪টার সময় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এই প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
‘স্মৃতিতে সিলেট বিএনপির সূচনালগ্ন’ বইয়ের প্রকাশক, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির ১ম সদস্য নাসিম হোসেইন সভাপতিত্বে ও আবু সালেহ মোঃ তাহের ও আব্দুল হাছিব এর যৌথ পরিচালনায় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর অন্যতম উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋণ ও কুঠির শিল্প বিষয়ক সহ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপির প্রবীণ নেতা আব্দুস সালাম বাচ্চু, আবুল হোসেন হেনা, এম এ মালেক খান, কচির উদ্দিন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহিন, যুগ্ম আহবায়ক প্যানেল মেয়র ও কাউন্সিলর এড.রোকশানা বেগম শাহনাজ, এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সামিয়া বেগম,স্বেচ্ছাসেবক দলের সিলেট জেলার আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান, সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা সমীরণ পুরকায়স্থ।
অনুষ্ঠানে শুরুতে সাইদুর রহমান এর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসান মঈন উদ্দিন আহমদ ময়নুল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কামরুল হাসান, মিজানুর রহমান পাবেল, আব্দুস সালাম টিপু, মকবুল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আমন্ত্রীত অতিথিবৃন্দ বই দুইটির মোড়ক উন্মোচন করেন। ৭ নভেম্বরের এর উদিত সূর্য বইটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্মৃতিতে সিলেট বিএনপির সূচনালগ্ন বইটি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করা হয়।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)