editor
প্রকাশিত: 6:43 PM, November 21, 2021
সিলেট বিভাগের ২০টি মানবাধিকার সংগঠন নিয়ে গঠিত ‘সিলেট বিভাগীয় মানবাধিকার ঐক্য পরিষদ’ এর সাধারণ সভা পরিষদের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট বিভাগীয় সভাপতি আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট বিভাগীয় প্রতিনিধি সৈয়দ আকরাম আল সাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
গত ২০ নভেম্বর ২০২১খ্রি. শনিবার সন্ধ্যা ৭টায় সিলেট মহানগরীর হোটেল ‘সিলভিউ’ কনফারেন্স হলে অনুষ্ঠিত সাধারণ সভায় খসড়া গঠনতন্ত্র পেশ করেন, গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’র লিগ্যাল এইড সেল সিলেট বিভাগের সমন্বয়কারী ও পরিষদের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। সভায় খসড়া গঠনতন্ত্র উপর আলোচনায় অংশ নেন, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউ-েশনের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও কলমযোদ্ধা লিয়াকত আলী খান।
পেশকৃত খসড়া গঠনতন্ত্রের বিভিন্ন ধারা উপধারা নিয়ে আলোচনায় অংশ নেন, হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশনের সিলেট বিভাগীয় সভাপতি মোঃ আরিফুর রহমান, বাংলাদেশ মেনস্ রাইটস ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় সভাপতি অ্যাডভোকেট সলমান উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার সোসাইটি সিলেট বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার, লিগ্যাল রাইটস ফাইটিং অর্গানাইজেশনের প্রেসিডেন্ট সৈয়দ সাইদুল ইসলাম দুলাল, বাংলাদেশ মানবাধিকার সোসাইটি সিলেট জেলা শাখার সভাপতি পরিষদের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আল আসলাম মুমিন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা ও বিভাগীয় সেক্রেটারি লাকী আক্তার নুপুর, ব্র্যাক সিলেট জেলার সমন্বয়কারী অনিক আহমদ অপু, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ জেলা শাখার সভাপতি এস.এম ওয়াহিদুল ইসলাম, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় ফাউন্ডেশন (বাসক) এর বিভাগীয় সভাপতি সোহেল আহমদ, হিউম্যান রাইটস হেল্থ এডুকেশন সোসাইটির জেলা শাখার সভাপতি হাকীম ফারুক আহমদ নোমানী, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা হারুনুর রশিদ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মহানগরী শাখার সভাপতি মোসাদ্দিক সাজুল, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা সিলেট জেলা শাখার সভাপতি সুমন আহমদ অলি, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি আব্দুস সোবহান সানি, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি বিভাগীয় সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মহানগর শাখার সেক্রেটারি তপন চন্দ্র পাল।
আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ উস্তার আলী, কবির আহমদ সিদ্দিকী, রিপন চন্দ্র মন্ডল, মোঃ খুরশেদ আলম, মোঃ ফজলুল হক, হানিফ আহমদ, আবু বাক্কর সিদ্দিক, গোলাম কিবরিয়া, সাজ্জাদ আহমদ সাজু, তাওহীদ আলম, মোঃ আনিসুর হক, অ্যাডভোকেট মোঃ মহিদুল হক, অ্যাডভোকেট হাসান আহমদ, মঞ্জুর আহমদ এবং সংশ্লিষ্ট আইনজীবীগণ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সভাপতি/ সেক্রেটারি ও প্রতিনিধিরা গৃহীত গঠনতন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনাসহ সংশোধনী প্রস্তাব রাখেন।
সভায় প্রণীত গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবসহ গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় এবং আগামী ১০ ডিসেম্বর ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা সভাপতি মাওলানা হারুনুর রশিদ। বিজ্ঞপ্তি
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)