editor
প্রকাশিত: 5:09 PM, November 22, 2021
সিলেট জেলার স্থানীয় পর্যায়ের ব্যক্তিদের নিয়ে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে এইচআইভি/এইডস ও হিজড়া এবং যৌন বৈচিত্রময় জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা, মানবাধিকার ও জীবনমান উন্নয়নে একটি সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সিভিল সার্জন অফিসের এমওসিএস ডাঃ স্বপ্নীল সৌরভ রায় এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ জন্মে জয় দত্ত, শহর সমাজসেবা অফিসার আব্দ্ল্লুাহ আল জুবায়ের।
অন্যানের মধ্যে উক্ত সচেতনতা মূলক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় শাখার সিনিয়র সহ-সভাপতি সুনির্মল সেন, দৈনিক বাংলাদেশ সমাচার এর সিলেট বিভাগীয় সিনিয়র রিপোর্টার মোশারফ হোসেন খান সহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি, আইনজীবী প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সিলেট ডিআইসি ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম, বাংলাদেশে হিজড়া ও ঝুকিপূর্ন জনগোষ্ঠির মধ্যে এইচআইভি প্রতিরোধ এবং চিকিৎসা সেবা প্রদান চলমান কার্যক্রম ও করণীয় বিষয়ে বক্তব্য প্রদান করেন। মি. জহিরুল ইসলাম বলেন, আমাদের সবার উচিৎ সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠিকে এগিয়ে নিতে কাজ করা। অথিতিদের বক্তব্যে ডেপুটি সিভিল ডাঃ জন্মে জয় দত্ত বলেন, এইচআইভি এমন একটি ভাইরাস যার দ্বারা একবার আক্রান্ত হয়ে গেলে আর নির্মূল হয় না, সারা জীবন এ ভাইরাস নিয়ে চলতে হয় এবং নিয়মিত চিকিৎসার আওতায় না থাকলে অকাল মুত্যূ হয়। তাই আমাদের সবার উচিৎ এইচআইভি প্রতিরোধে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট সাইফুল ইসলাম তালুকদার জজ কোর্ট সিলেট, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক, সংবাদিক সাত্তার আজাদ, হিজড়া প্রতিনিধি সুক্তা হিজড়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত সকলেই এইচআইভি প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে প্রচারনা ও সহযোগিতা চালিয়ে যাবার জন্য ঐক্যমত ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)