editor
প্রকাশিত: 7:15 PM, November 23, 2021
দক্ষিণ সুরমা সরকারি কলেজের ইংরেজি ডিপার্টমেন্টের সেমিনার হল রুমে ইংরেজি লাইব্রেরির উদ্বোধন ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে সম্পন্ন হয়।
কলেজের অধ্যক্ষ শামসুল ইসলামের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক শ্যামলী চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিৎ সিনহা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ হায়াতুল ইসলাম আখঞ্জি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ রেজাউল কিবরিয়া, দক্ষিণ সুরমা কলেজের শিক্ষক, মতিউর রহমান, মোহাম্মদ আশরাফুল হক, রাহেলা হক, রওনক জাহান, সালমা ইয়াসমিন, মোঃ মুহিবুর রহমান, মোঃ সাব্বির আহমদ, মোঃ আতাউর রহমান, পলাশ রঞ্জন দাশ, সুভাষ চন্দ্র সাহা, সুমন রায়, মোস্তাফিজুর রহমান, মোঃ মুহিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে দেবজিৎ সিনহা বলেন, বর্তমান সময়ে শিক্ষাকার্যক্রমের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আরো মনোযোগী হতে হবে। দক্ষিণ সুরমা সরকারি কলেজে আজকের এই লাইব্রেরী সেমিনার হল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষ করে ইংরেজি ডিপার্টমেন্ট ইংরেজি সাহিত্যের ছাত্র-ছাত্রীদের জন্য এটা খুবই জরুরী।
বিশেষ বক্তার বক্তব্যে সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ হায়াতুল ইসলাম আখঞ্জি বলেন, জীবন পুষ্পশয্যা নয়, অনেক বেশি কন্টকাকীর্ণ। জয়ী হওয়ার মনোভাব নিয়ে যুদ্ধে গেলে জয়লাভ করা যায়। জীবন একটি যুদ্ধক্ষেত্রই। অধ্যাবসায়, অনুশীলন আর সততার মাধ্যমে জীবনকে উপভোগ করতে হবে। আর ইংরেজি ছাড়া সাফল্যময় ক্যারয়ার ভাবাই যায় না। তিনি ইংরেজি দক্ষতা অর্জনের আহবান জানান এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে সবাইকে কাজ করতে উদ্ধবুদ্ধ করেন ।
সভাপতির বক্তব্যে দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ড. দিপু মনির নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে এগিয়ে গেছে বহুদূর। বর্তমানে বাংলাদেশ সম্পূর্ণভাবে নিরক্ষরমুক্ত দেশ হওয়ার পথে হাঁটছে। সরকারের আন্তরিকতা ও যুগোপযোগী সিদ্ধান্তের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশ শিক্ষাবিপ্লব আলোচিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ সুরমা সরকারি কলেজও সুনামের সাথে সিলেটে শিক্ষা-কার্যক্রম সম্পন্ন করে যাচ্ছে এবং আগামীতেও সিলেটের ভালো ফলাফল নিয়ে আসবে আমাদের কলেজ। তিনি আরো বলেন, ইংরেজি ডিপার্টমেন্টে সেমিনার লাইব্রেরী কলেজের শিক্ষাকার্যক্রমকে আরো একধাপ এগিয়ে নিলো। তিনি সার্টিফিকেট প্রাপ্ত সবাইকে ধন্যবাদ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে সদ্য স্নাতক সম্পন্ন ছাত্র-ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)