editor

প্রকাশিত: 6:57 PM, November 27, 2021

জমজমের উদ্যোগে ১২ শত পরিবারকে ৩৬ হাজার কেজি খাদ্যসামগ্রী বিতরণ

জমজমের উদ্যোগে ১২ শত পরিবারকে ৩৬ হাজার কেজি খাদ্যসামগ্রী বিতরণ

জমজম বাংলাদেশের উদ্যোগে উপকারভোগী ১২০০ পরিবারকে ৩৬ হাজার কেজি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জমজম বাংলাদেশের অন্যতম দাতা মোঃ রফিক (মজনু মিয়া) এর পরিবারের সহযোগীতায় আজ ২১ নভেম্বর শনিবার সকালে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে খাদ্যসামগ্রী বিতরণের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ।
জমজমের নির্বাহী পরিচালক মাহবুব সোবহানীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জমজম বাংলাদেশের চেয়ারম্যান মঈন উদ্দিন আহমদ চৌধুরী, পরিচালক শাব্বির আহমদ চৌধুরী, পরিচালক মো. কামরুজ্জামান (জুয়েল), পরিচালক নর্থইষ্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. মনোজ্জির আলী, জমজমের নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, রোটারিয়ান ডা. এম.এ সালাম, ইউসিবিএল এর সাবেক ইভিপি মো. জসিম উদ্দিন প্রমূখ। উল্লেখ্য প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পিয়াঁজ, ১ লিটার তেল, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদুর রহমান ওয়াহিদ বলেন, জমজম বাংলাদেশ দরিদ্র মানুষের কল্যাণে যে কাজ করছে, তা প্রশংসার দাবিদার। বস্তিবাসী শিশুদের শিক্ষাদানের জন্য ১শত এর অধিক স্কুল করা সহজ ব্যাপার না। এই সংগঠণের সাথে যুক্ত চেয়ারম্যান ও পরিচালকরা যুক্তরাজ্য প্রবাসী হয়েও দেশ এবং দেশের মানুষের প্রতি তার যে ভালোবাসা, দরিদ্র মানুষকে নিয়ে চিন্তা-চেতনা, তার জন্য তাকে স্যালুট জানাচ্ছি।

জমজম বাংলাদেশের চেয়ারম্যান মঈন উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ২০০৩ সালে জমজম প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন বিত্তবান মানুষ আমাদের এ যাত্রায় সহযোগিতা করেছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। জমজম আজীবন সুবিধাভোগী মানুষের কল্যাণে, শিশুশিক্ষা বিকাশে এবং বেকারত্ব রোধে কাজ করে যাবে।

নির্বাহী পরিচালক মাহবুব সোবহানী বলেন, জমজম মূলত বস্তিবাসী শিশুদের শিক্ষাদানে কাজ করে যাচ্ছে। একশতের বেশি প্রতিষ্ঠানে প্রায় ৩০০০ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের স্বাস্থ্যসেবা এবং ইউনিফর্মও প্রদান করা হয়। তাছাড়া জমজম এর ট্রেনিং সেন্টারের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ ব্যবস্থা আছে।বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ ও দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সাবেক যুবদল নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ ও দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সাবেক যুবদল নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের

৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ

৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ

‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের