editor
প্রকাশিত: 5:41 PM, November 28, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে দক্ষিণ সুরমায় জাল ভোট দিতে এসে ধরা পড়লেন মা মেয়ে। পরে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা তাদেরকে ছেড়ে দিয়েছেন।
রোববার বেলা ২টার দিকে উপজেলার সিলাম ইউনিয়নের হযরত শাহ তৈয়ব (র.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
আটককৃতরা হলেন- সিলাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আতর আলীর মেয়ে রেহানা ও তার মা। তাৎক্ষণিক রেহানার মায়ের নাম জানা যায়নি।
সরেজমিনে দেখা গেছে, জাল ভোট দিতে এসে প্রথমে ধরা পড়েন রেহানা। এসময় উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করে প্রিজাইডিং কর্মকর্তার রুমে নিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদ করে রেহানাকে ছেড়ে দেন প্রিজাইডিং কর্মকর্তা। এর কিছুক্ষণ পরেই ধরা পড়েন রেহানার মা। তাকেও পুলিশ সদস্যরা আটক করলেও ছেড়ে দিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা।
জাল ভোট দেওয়ার সময় ধরা পড়ে রেহানার মা বলেন, সকালে আমি আমার ভোট দিয়েছি। এখন এসেছি নৌকার ভোট দিতে। বাহিরে থেকে আমাকে নৌকার সমর্থকরা ভেতরে পাঠিয়েছেন নৌকায় ভোট দিতে।
হযরত শাহ তৈয়ব (র.) সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মাহমুদুন্নবি বলেন, জাল ভোট দেওয়ার সময় দুইজনকে আটক করা হয়েছে। তারা সম্পর্কে মা ও মেয়ে। মেয়েকে অপ্রাপ্ত বয়স্ক ও মাকে উম্মাদ মনে হয় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে ওই কেন্দ্রে ভোট দিতে এসে অনেকেই ফিরে যাচ্ছেন। তাদের ভোট আগে দেওয়া হয়ে গেছে বলে কেন্দ্র থেকে ফিরিয়ে দিচ্ছেন।
চশমার প্রার্থী আত্তর আলী অভিযোগ করে বলেন, সিলাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হয়রত শাহ তৈয়ব (র.) সরকরী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র জালভোটের ছড়াছড়ি চলছে।
তিনি বলেন, জোরপূর্বক কেন্দ্রে নৌকার লোকজন ব্যালেট পেপার ছিনিয়ে নিয়ে সীল মারা শুরু করে। এসময় আমার এজেন্ট প্রিসাইডিং অফিসারের কাছে এ বিষয়ে অভিযোগ করলে কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়।
এ বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তা মাহমুদুন্নবী বলেন, এরকম অভিযোগ কেউ আমাকে দেয় নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবো।
সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের
‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর
সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের