editor
প্রকাশিত: 5:46 PM, November 28, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীতে ফিজিওথেরাপি সেন্টার ও হিজামা ক্লিনিকের নামে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলছে অনৈতিক কর্মকাণ্ড। তবে শেষ রক্ষা হয়নি। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে ঝটিকা অভিযান চালায় পুলিশ। শনিবার (২৭ নভেম্বর) সেই অবৈধ প্রতিষ্ঠান থেকে ৫ নারী-পুরুষকে গ্রেফতার করা হয়। রোববার (২৮ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি জানিয়েছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ।
তিনি রোববার বিকেলে বলেন, নগরীর মীরের ময়দান পয়েন্ট সংলগ্ন পুলিশ লাইনস মসজিদের বিপরীতে অর্ণব ৩৫ নম্বর বাসায় ‘মা ফিজিওথেরাপি অ্যান্ড হিজামা ক্লিনিক’ নামের সাইনবোর্ড টানিয়ে এর আড়ালে নারীদের দিয়ে দেহব্যবসা করাচ্ছিলো একটি চক্র। সম্প্রতি এ খবর পাই এবং শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি থেকে ২ নারী ও ৩ পুরুষকে গ্রেফতার করে কোতোয়ালি থানাপুলিশ।
ওসি মো. আলী মাহমুদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনৈতিক কাজের কথা স্বীকার করেছেন। রোববার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, এই ৫ জনের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেন ওসি আলী মাহমুদ।
সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের
‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর
সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের