editor
প্রকাশিত: 5:12 PM, November 29, 2021
আগামী ১লা ডিসেম্বর সিলেট মহানগরীর ছোট-বড় রাস্তা সংস্কারের দাবিতে সিসিক ও সওজ বরাবরে স্মারকলিপি প্রদান
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা এবং সিলেট বিভাগের যুব সংগঠক, আত্মকর্মী ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ২৭ নভেম্বর ২০২১ শনিবার সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে সাংগঠনিক নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট মহানগরীর ছোট-বড় রাস্তা সংস্কারের দাবিতে আগামী ১লা ডিসেম্বর বুধবার বেলা ১১টায় সিলেট সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপদ বিভাগ বরাবরারে স্মারকলিপি প্রদানের সিদ্ধাান্ত গ্রহণ করা হয়। সংস্থাদ্বয় আয়োজিত গত ২৮অক্টোবরের সভায় ৩০ দিনের মধ্যে নগরীর প্রতিটি ভাঙ্গা রাস্তা সংস্কার করার জোর দাবি জানানোর পাশাপাশি নগর ভবন ও সওজ ঘেরাও কর্মসূচী পালনের উদ্যোগ গ্রহণ করা হয়। ঘেরাও কর্মসূচী পূর্বে স্মারকলিপি প্রদান, ভাঙ্গা রাস্তায় অবস্থান কর্মসূচী, ভাঙ্গা রাস্তা থেকে সিসিক ও সওজ অভিমুখে পদযাত্রা, নগর ভবন ও সওজ এর সম্মুখে অবস্থান কর্মসূচী পরবর্তী ঘেরাও কর্মসূচী ধারাবাহিকভাবে পালনের উদ্যোগ সভায় গ্রহণ করা হয়।
সংস্থাদ্বয়ের উপদেষ্টা যুক্তরাজ্য কমিউনিটি নেতা হাজী মোঃ রজব আলী দেওয়ানের সভাপতিত্বে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, দক্ষ, কর্মমূখী, গতিশীল যুব সমাজের স্বপ্নদ্রষ্টা ও ব্যতিক্রমধর্মী কর্মসূচীর উদ্ভাবক সিলেট বিভাগের সামাজিক যুব কার্যক্রমের কর্ণধার সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় সাংগঠনিক নিয়মিত সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাতীয় যুব দিবস ২০১১-এ বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত মোঃ জিয়াউর রহমান, আলহাজ্ব মুখতার আহমেদ তালুকদার, হুমায়ুন রশিদ চৌধুরী, মোঃ রুয়েল আহমদ তুষার, মোঃ মাহবুব ইকবাল মুন্না, মোঃ শফিকুল ইসলাম, আলমগীর হোসাইন রিয়াদ, মোঃ রুবেল মিয়া, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ মোঃ রমজান আহমদ শাকিল, দিপক কুমার মোদক বিলু, পিযোষ মোদক ও আনোয়ার হোসেন।
সভায় বক্তরা বলেন, সিলেট মহানগরীতে যানবাহন নিয়ে চলাচল করা আমরা সাধারণ নাগরিকদের জন্য কঠিন হয়ে দাড়িয়েছে। কিছু এলাকার রাস্তা মেরামত করা হলে নগরীর অধিকাংশ রাস্তা ভাঙ্গা থাকার ফলে যানবাহন নিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। রাস্তা মেরামতের দায়িত্ব কার? এই বিষয় জানা আমাদের জন্য প্রয়োজন নহে। আমরা সিলেট মহাগরীর সর্বস্তরের সাধারণ জনগণ প্রবাসী অধ্যুষিত, দ্বিতীয় লন্ডন খ্যাত, বিভাগীয় পর্যটন নগরী সিলেট মহানগরের প্রতেকটি ছোট-বড় রাস্তা সংস্কারের মাধ্যমে ভাল রাস্তা হিসেবে দেখতে চাই। যেরাস্তায় সর্বস্তরের নাগরিকবৃন্দ চলাচলে স¦াচ্ছ্যন্দবোধ করতে পারেন।বিজ্ঞপ্তি
সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের
‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর
সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের