editor
প্রকাশিত: 7:16 PM, November 29, 2021
ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক বৈধ ভাবে নগরীতে চলাচলের দাবীতে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন বরাবরে স্মারকলিপি পেশ করেছেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
২৯ নভেম্বর সোমবার সন্ধ্যায় সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু’র কাছে এ স্মারকলিপি পেশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন খান, সহ সাধারণ সম্পাদক মিয়া মোঃ রাসেল, কফিল উদ্দিন আলমগীর ও আক্কাস আলী, সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রচার সম্পাদক আব্দুস সোবহান, মালিক-শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে আনিসুর রহমান খান, শাহ আব্দুল কুদ্দুস, ইদ্রিস আলী, আজিবুর রহমান, আব্দুল আহাদ, আবুল কালাম, মোঃ আরাফাত, খায়রুল ইসলাম, মুমু সর্দার, আব্দুল গণি, হামিদুল ইসলাম, বাচ্চু মিয়া, ফারুক মিয়া প্রমুখ।
এ সময় পরিষদের নেতৃবৃন্দ মালিক-শ্রমিকদের দুঃখ, কষ্ট ও দুর্ভোগের কথা তুলে ধরেন। ফেডারেশনের নেতৃবৃন্দ তাদের কষ্টের কথা মনযোগসহকারে শোনেন।
স্মারকলিপিতে বলা হয়, সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক মালিক-শ্রমিকগণ বিভিন্ন সংস্থা থেকে ঋণ ও কিস্তিতে ব্যাটারি চালিত রিক্সা ক্রয় করে সংসার চালিয়ে যাচ্ছেন। নগরীতে প্রায় ১৫/২০ হাজার মানুষের আয়ের উৎস ব্যাটারি চালিত রিক্সা। তাই দীর্ঘ দিন যাবৎ নগরীতে বৈধ ভাবে নাম্বার প্লেট দিয়ে ব্যাটারি চালিত রিক্সা চলাচলে দাবী জানিয়ে আসছেন শ্রমিক-মালিক নেতৃবৃন্দ। কিন্তু বৈধতা না দিয়ে সিলেট সিটি কর্পোরেশন বিভিন্ন ভাবে হয়রানি করে যাচ্ছে। ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দিলে কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে যাবে। বেকার হওয়া শ্রমিকগণ বিভিন্ন অপরাধজনক কর্মকান্ডে জড়িয়ে পড়ার সম্ভবনা রয়েছে। স্মারকলিপিতে আরো বলা হয়, স্বাধীনতার ৫০ বছর হলেও আজও রিক্সা চালকরা মানুষ হয়ে মানুষ টানছেন। বর্তমান সরকারের উন্নয়নের অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ হলেও রিক্সা চালকদের উন্নয়নের ছোয়া লাগেনি।
আনন্দের বিষয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে ব্যাটারি চালিত রিক্সা চড়ে ঘুরে বেড়িয়েছেন এবং রিক্সা চালককে পুরস্কৃত করেছেন। ব্যাটারি চালিত রিক্সা বাংলাদেশের ৬৩ জেলায় চলাচল করলেও সিলেট নগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলাচলে বাধা প্রদান করা হচ্ছে, এটা অনৈতিক।
স্মারকলিপিতে আরো বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ডিজিটালের অংশ হিসাবে রিক্সা শ্রমিকরা রিক্সায় ব্যাটারি লাগিয়ে জীবিকা নির্বাহ করছেন। শুধুমাত্র রিক্সার শ্রমের উপর নির্ভরশীল হয়ে পরিবারের ভরনপোষণের পাশাপাশি ছেলে-মেয়েদের স্কুল-কলেজে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বয়োবৃদ্ধ রিক্সা শ্রমিকগণ আয়-রোজগার করতে পারছেন। তাই মানবিক ও সবদিক বিবেচনা করে কর্তৃপক্ষকে ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক বৈধভাবে চলাচলের অনুমোদন দেয়ার জন্য আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি
সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের
‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর
সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের