editor
প্রকাশিত: 12:10 AM, November 30, 2021
স্মিথ আইটি উদ্যোগে সম্পন্ন হয়েছে দিনব্যাপী “ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের পদচারণা ” শীর্ষক সেমিনার। সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল ডিজিটাল বাংলাদেশে নারীরা শুধু উদ্যোক্তা নয় ,হয়ে উঠবে ডিজিটাল নারী উদ্যোক্তা।
সোমবার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। সেমিনার সার্বিক সহযোগিতা করে মহিলা বিষয়ক অধিদপ্তর,সিলেট। সেমিনার ২৮ জন নারী উদ্যোক্তা অংশ নেন।
নগরীর জেল রোড অবস্থিত মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটে দিন দিন নারী উদ্যোক্তার সংখ্যা বাড়ছে। করোনাকালে নারী উদ্যোক্তারা বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন। কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে করোনাকালে নারী উদ্যোক্তারা ঘরে বসে বেশ আয় করেছেন।
বক্তারা বলেন, সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে। ফলে দেশের এখন সকল সেক্টরে নারী কর্মকর্তাদের অংশগ্রহণ বেড়েছে। ব্যবসা-বাণিজ্যেও পিছিয়ে নেই নারীরা। উদ্যোক্তা হিসেবে তারা সফলতা দেখাচ্ছে। সরকারও তাদেরকে নানাভাবে পৃষ্ঠপোষকতা করছে। তাই নারীরা এখন স্বাবলম্বী হচ্ছেন।
স্মিথ আইটি প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব চৌধুরীর সভাপতিত্বে সেমিনার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর,সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ,উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, সমকাল সিলেটের ব্যুরো প্রধান চয়ন চৌধুরী
এছাড়াও উপস্থিত ছিলেন, স্মিথ আইটির প্রধান পরিচালন কর্মকর্তা প্রহর দাস,চিফ ক্রিয়েটিভ শচিন সিনহা,ফ্রন্ট ডেস্ক অফিসার তাসলিমা খানম,জুনিয়র ক্রিয়েটিভ বিবেকানন্দ দেবনাথ।বিজ্ঞপ্তি
সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের
‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর
সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের