editor
প্রকাশিত: 8:07 PM, December 3, 2021
বাংলাদেশে প্রতি ১০০০ জনে ৩.৭ জন শিশু সেরিব্রাল পালসিতে আক্রান্ত হয়। ১৯৯২ সাল থেকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত হচ্ছে। প্রতিবন্ধী ব্যাক্তিকে বাইরে রাখা যাবে না, তাদেরকে স্রোতের মধ্যে রাখতে হবে। সমাজের সবকিছুতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। স্টিফেন হকিং ডিজেবল হয়েও বিশ্বজয় করেছেন, তাই প্রতিবন্ধী বলে কাউকে হেয় প্রতিপন্ন করা উচিত নয়।
বিশ্ব প্রতিবন্ধী দিবস -২০২১ উদযাপন উপলক্ষ্যে এডোরা শিশু বিকাশ সেবা আয়োজিত ‘কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যাক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’ শীর্ষক সেমিনারে বক্তারা একথা বলেন।
আজ শুক্রবার (০৩ ডিসেম্বর) সকাল ১১টায় আখালিয়াস্থ বিকাশ কেন্দ্রের কার্যালয় প্রাঙ্গনে সুরমা হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থইষ্ট মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনোজ্জির আলী।
প্রধান অতিথির বক্তব্যে এডোরা শিশু বিকাশ সেবার কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, উন্নতির অংশ হতে পারে। আমাদের দেশে ৬ লাখেরও বেশি শিশু সেরিব্রাল পালসিতে আক্রান্ত। ট্রিটমেন্টের মাধ্যমে পুরোপুরি সুস্থতা সম্ভব নয়, কিন্তু ইম্প্রভমেন্ট সম্ভব। এগুলো একদিনে হবে না, ধৈর্য্যের সাথে দীর্ঘদিন কাজ করতে হবে। এক্ষেত্রে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি রাখতে হবে।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. আখলাক আহমেদ।
এসময় সম্মানীয় অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. মখলিসুর রহমান কামরান, বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন সিলেট এর সভাপতি ডা. মো. মুজিবুল হক এবং সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী।
সানজিদা ও সুহেলের যৌথ উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. আহমদ রিয়াদ চৌধুরী, ডা. ফারিয়াল বিলকিস । স্পন্সরশীপ প্রতিষ্ঠান ইবনেসিনা ফার্মার পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন মো. আমিনুল ইসলাম, এডোরা শিশু বিকাশ কেন্দ্রের গত এক বছরের কার্যক্রম তুলে ধরেন ফিজিওথেরাপিস্ট মো. শাহিন মোল্লা।
মূল প্রতিপাদ্য উপস্থাপনে ডা. আখলাক আহমেদ জানান, বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে এডোরা শিশু বিকাশ সেবার উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প সেবা প্রদান করা হচ্ছে।বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, দেশকে অস্থিতিশীল করার দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং রবিবার ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের
সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের
‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর
সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী