editor
প্রকাশিত: 8:27 PM, December 3, 2021
একে একে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা. আরমান আহমদ শিপলু
সিসিকের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে দেশের জন্য কাজ করে যাচ্ছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘বঙ্গবন্ধু স্বাধীনতার পর দেশকে এগিয়ে নেওয়ার কাজ শুরু করেছিলেন। কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে স্বপরিবারে নিহত হন তিনি। তবে পৃথিবীর বুকে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের জন্যই হয়তো সৃষ্টিকর্তা শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছিলেন। দেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। একে একে বঙ্গবন্ধুর স্বপ্ন তিনি বাস্তবায়ন করে চলেছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ ধরনের একটি মহতি উদ্যোগ নেওয়ার জন্য সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। পাশাপাশি সমাজের বিত্তশালীদের নিজ নিজ এলাকার অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় নগরীর বাদামবাগিচা এলাকায় সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফিজ ক্বারী মঈনুল ইসলাম আশরাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ মহানগরের সভাপতি এইচ আর ইলাল রাজা, সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাসান খান জয়। অন্যান্যদের মধ্যে উপস্থিথ ছিলেন সাহেদ আহমদ, বিলাল আহমদ, রানা আহমদ, ক্বারী আবু বকর, অলিউর রাহমান, রফিকুল ইসলাম, ময়না মিয়া, বিলাল আহমদ, রায়হান আহমদ, শফিক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, দেশকে অস্থিতিশীল করার দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং রবিবার ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের
সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের
‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর
সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী