editor

প্রকাশিত: 9:39 PM, December 3, 2021

দক্ষিণ সুরমায় ৩টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

দক্ষিণ সুরমায় ৩টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেট-৩ আসনের কোন এলাকা-ই আমার সময়ে অবহেলিত থাকবে না– হাবিবুর রহমান হাবিব এমপি
সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সিলেট-৩ নির্বাচনী আসনের কোন এলাকা-ই আমার সময়ে অবহেলিত থাকবে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক দেশব্যাপী উন্নয়নের অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকার জনগণও এর অংশীদার হবেন। আমি নির্বাচিত হওয়ার পর দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একুশটি ইউনিয়নের পাড়া-মহল্লায় যেসব উন্নয়নের প্রয়োজন, তা বাস্তবায়ন করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলনে আমি দিন-রাত কাজ করে যাচ্ছি। আমি যেন সততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবক হিসেবে কাজ করে যেতে পারি, সে লক্ষ্যে সবাই আমার জন্য দোয়া করবেন। একই সাথে আমি সকলের সহযোগিতাও কামনা করি।

হাবিবুর রহমান হাবিব (৩ ডিসেম্বর) শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ৩টি গ্রামীণ রাস্তার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাইফুল আলম, জেলা ঐক্য ন্যাপ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ মতিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জালালপুর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান ওয়েস আহমদ ও উপজেলা প্রকৌশলী আফছর আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহ আব্দুল মালিক, সহ-সভাপতি চেরাগ আলী, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলী, বিশিষ্ট মুরব্বি রেজান আলী, আব্দুর রহিম মাস্টার, হুশিয়ার আলী, সমাজসেবী ছানু মিয়া, ইউপি সদস্য জিন্দার আলী, রাসেল আহমদ, হাছনা বেগম, ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম তুহিন, ফাহিম আহমদ, নিজাম আহমদ প্রমুখ।

এরআগে সকালে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের উদ্যোগে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, ক্যান্সার রোগীদের চেক ও প্রতিবন্ধী কার্ড বিতরণ অনুষ্ঠানে হাবিবুর রহমান হাবিব এমপি প্রধান অতিথির আসন অলংকৃত করেন। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম।

উল্লেখ্য, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তত্বাবধানে ৬৫ লাখ টাকা ব্যয়ে বৈরাগীবাজার-বারিগ্রাম মসজিদ রাস্তা, ৭৯ লাখ টাকা ব্যয়ে বৈরাগীবাজার-নকি বড়চক রাস্তা এবং ৫২ লাখ টাকা ব্যয়ে মীরেরগাঁও-সমসপুর-মূর্তি রাস্তার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সোমবার সিলেট মহানগরের ৬ থানায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

সোমবার সিলেট মহানগরের ৬ থানায় যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

‎কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ

আওয়ামী নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আওয়ামী নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, দেশকে অস্থিতিশীল করার দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং রবিবার ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের

এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ ও দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সাবেক যুবদল নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ ও দেশব্যাপী আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে সাবেক যুবদল নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের

৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ

৪নং ওয়ার্ডে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ওমর মাহবুবের লিফলেট বিতরণ

‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক পদে মোস্তাক রুবেল ও সাইফুল ইসলাম মনোনীত

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফুলবাড়ীতে আব্দুল্লাহর সমর্থনে ঐক্যের ডাক, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী