editor
প্রকাশিত: 5:52 PM, December 4, 2021
“পূবালী ব্যাংক তাদের সম্মানিত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখলো”
সিলেট বিভাগের সর্বোচ্চ করদাতা দুই বিশিষ্ট ব্যবসায়ীকে সংবর্ধনা দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড সিলেট শাখা। ব্যাংকের গ্রাহক সিলেট বিভাগের সর্বোচ্চ করদাতা এবিএম আতাউল করিম এবং সিলেট জেলার সর্বোচ্চা করদাতা মো: আবুল কালামের সম্মানে আজ শনিবার (৪ ডিসেম্বর) এই সংবর্ধনার আয়োজন করা হয়।
নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক এজিএম অঞ্জন দাশ। প্রিন্সিপাল অফিসার রাজু আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, সিলেটের বিশিষ্ট চিকিৎসক এবং নুর জাহান হাসপাতালের চেয়ারম্যান ডা. নাসিম আহমদ। সম্মানিত অতিথির বক্তব্যে তিনি বলেন, এদেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য সকল নাগরিকেরই আয়কর প্রদান করা উচিত। বিশিষ্ট ব্যবসায়ী আতাউল করিম সেলিম এবং আবুল কালাম সেই দায়িত্ব পালন করেছেন। আর পূবালী ব্যাংক তাদের সম্মানিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখলো। সরকারের আভ্যন্তরিন সম্পদ বৃদ্ধি পেলে দেশের অবকাঠামোর উন্নয়ন হয়। এতে মানুষের জীবনমানে আধুনিকতার ছোঁয়া লাগে।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ব্যাংক সিনিয়র প্রিন্সিপাল অফিসার আদিব আব্বাস চৌধুরী, কর্মকর্তা শহিদুল ইসলাম, রতেœস্বর সরকার, তাহমিদ চৌধুরী প্রমুখ।
সভাপতির বক্তব্যে এজিএম অঞ্জন দাশ বলেন, দেশের সৎ নিষ্ঠাবান ব্যবসায়ীরা পূবলী ব্যাংকে সাথে আছেন এজন্য আমরা গর্ববোধ করি। তাদের সম্মানিত করে আমরা নিজেরাও সম্মানিত হই। তিনি মানুষের আস্থা ও নির্ভরতার প্রতিক হিসেবে পূবালী ব্যাংকে লেনদেন অব্যাহত রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) সিলেট মহানগর যুবদলের আওতাধীন ছয়টি থানা ইউনিটে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ মিছিল ও সমাবেশ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, দেশকে অস্থিতিশীল করার দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং রবিবার ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের
সিলেট-৩ আসনের বিএনপি দলীয় এমপি এম এ মালিকের বাড়িতে অগ্নি সংযোগ, দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার দেশী-বিদেশী চক্রান্তের
‘মাদক ও অনলাইন জুয়া ধ্বংস করছে আমাদের আগামী প্রজন্মÑনিজেকে, পরিবারকে ও সমাজকে রক্ষা করি’- এই স্লোগানকে সামনে রেখে সিলেট নগরীর
সিলেট এলপিজি ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টস্থ প্যারাডাইস ইনে
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী