editor

প্রকাশিত: 12:18 PM, December 8, 2021

সাত লাইনের পদত্যাগপত্রে ১২ ভুল

সাত লাইনের পদত্যাগপত্রে ১২ ভুল

অনলাইন ডেস্ক :: সম্প্রতি বিতর্কিত বক্তব‌্য ও চিত্রনায়িকা মাহির সঙ্গে ফাঁস হওয়া ফোনালাপের জেরে প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রণালয়ে পদত‌্যাগপত্র জমা দেন ডা. মুরাদ হাসান। সম্বোধন ও আবেদনকারীর নাম-পরিচয় অংশ ছাড়া আবেদনপত্রটি মোট সাত লাইনের। তাতে পদত্যাগের মূল আবেদনপত্রে একটি বাক্যসহ ভুল আছে অন্তত ১২টি।

আবেদনপত্রের প্রথম ভুলটি হচ্ছে ‘তেঁজগাও’ (তেজগাঁও)। একটি জায়গায় বাহুল্য হিসেবে ‘হতে’ ব্যবহার করেছেন তিনি। যেমন ‘আমি অদ্য ০৭.১২.২০২১ খ্রি: তারিখ হতে প্রতিমন্ত্রীর দায়িত্ব ‘হতে’ ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করতে ইচ্ছুক।’

‘মাননীয় প্রধানমন্ত্রী’ সম্বোধন করা আবেদনপত্রের প্রথম বাক্যটি ‘স্ব-শ্রদ্ধেয় সালাম নিবেন’। ‘নিবেন’-এর পর তিনি কমা ব্যবহার করেছেন, যেখানে বাক্য শেষ হওয়ায় দাঁড়ি ব্যবহৃত হবে। আর বাংলা একাডেমি সংশ্লিষ্টরা বলছেন, ‘স্ব-শ্রদ্ধেয়’ সালামের অস্তিত্ব বাংলা ভাষায় নেই।

আবেদনপত্রে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার তারিখটিও মুরাদ ভুল উল্লেখ করেছেন। তিনি ২০১৯ সালের ১৯ মে নিয়োগ পেয়েছিলেন। অথচ আবেদনপত্রে উল্লেখ করেছেন ২০২১ সালের ১৯ মে। আবেদনপত্রে খ্রিষ্টাব্দ বোঝাতে সংক্ষেপে ‘খ্রি:’-এর ব্যবহার হয়েছে তিন বার। অথচ বাংলা একাডেমির নিয়ম বলছে, সংক্ষেপে খ্রিষ্টাব্দ লিখতে খ্রি-এর পর শুধু একটা ফুলস্টপ (খ্রি.)।

আবেদনপত্রের দ্বিতীয় অংশে লেখা, ‘এমতাবস্থায়, আপনার নিকট বিনীত নিবেদন এই যে, আমাকে অদ্য ০৭.১২.২১ খ্রি: হতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব হতে অব্যহতি প্রদানের লক্ষ্যে পদত্যাগ পত্রটি গ্রহণে আপনার একান্ত মর্জি কামনা করছি।’

এই লাইনে ভুল বানান দুটি। অব্যাহতির বদলে লেখা হয়েছে ‘অব্যহতি’। পদত্যাগপত্রটির বদলে ভেঙে লেখা হয়েছে ‘পদত্যাগ পত্রটি’। এমনকি বাক্য হিসেবেও সম্পূর্ণ হয়নি এটি। বাংলা একাডেমি সংশ্লিষ্টদের মতে, ‘আপনার একান্ত মর্জি কামনা করছি’র বদলে হবে ‘আপনার যেন একান্ত মর্জি হয়’।

এমনকি, পদত্যাগকারী প্রতিমন্ত্রীর নাম লিখেছেন ‘মোঃ মুরাদ হাসান’। বানানরীতি অনুযায়ী, এটিও ভুল (মো. মুরাদ হাসান)।

ডিএসএস / ৮ ডিসেম্বর ২০২১ / আল-আমিন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও