editor

প্রকাশিত: 12:33 AM, December 12, 2021

আরিফ সিদ্ধান্ত ‘অযৌক্তিক’ : নগরবাসীর পাশে আসাদ

আরিফ সিদ্ধান্ত ‘অযৌক্তিক’ : নগরবাসীর পাশে আসাদ

আরিফ সিদ্ধান্ত ‘অযৌক্তিক’ : নগরবাসীর পাশে আসাদ

নিজস্ব প্রতিবেদক
সিলেটে জল নিয়ে রাজনীতিতে ঘোলা হচ্ছে জল। সাবধানে পা ফেলছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। নগরে পানির মূল্য বৃদ্ধি নিয়ে তার সিদ্ধান্ত মানছেন না নগরবাসী। ফলে আন্দোলন চাঙ্গা হয়ে ওঠার আগে তিনি পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে মেয়র আরিফের বিরুদ্ধে প্রকাশ্য আন্দোলনে নেমেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ। শুক্রবার কাজিটুলায় আয়োজিত মুসল্লিদের মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন তিনি। হুমকি দিয়েছেন, পানির দাম না কমলে দুর্বার আন্দোলন গড়ে তোলার। গত ১লা জুলাই থেকে সিলেট নগরীর পানির দাম বাড়িয়ে দেয়া হয়েছে।

গত দুই মাস ধরে এই বর্ধিত বিল নগরবাসীর মধ্যে পৌঁছালে ক্ষোভ দেখা দিয়েছে। করোনা মহামারির মধ্যে নতুন করে পানির বিল বেড়ে যাওয়াকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়েছে জনগণ। সিলেট সিটি করপোরেশনের তরফ থেকে নতুন হারে বর্ধিত পানির মূল্য হচ্ছে; আবাসিক সংযোগে প্রতি মাসে আধা ইঞ্চি ডায়ামিটারের (ব্যাস) লাইনে বিল ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা, পৌনে এক ইঞ্চি ব্যাসের লাইনে বিল ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা এবং এক ইঞ্চি ব্যাসের লাইনে ১ হাজার টাকার পরিবর্তে দেড় হাজার টাকা নির্ধারণ করা হয়। বাণিজ্যিক, প্রাতিষ্ঠানিক ও সরকারি সংযোগে আধা ইঞ্চি ব্যাসের লাইনে মাসিক বিল ৪০০ টাকা থেকে ৮০০ টাকা, পৌনে এক ইঞ্চি ব্যাসের লাইনে ৭০০ টাকা থেকে ১২০০ টাকায় বাড়ানো হয়। এ ছাড়া, এক ইঞ্চি ব্যাসের লাইনে বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে মাসিক বিল দেড় হাজার পরিবর্তে ২ হাজার ২০০ টাকা, প্রাতিষ্ঠানিক গ্রাহকদের ক্ষেত্রে ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা এবং সরকারি গ্রাহকদের ক্ষেত্রে ১ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করা হয়। পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে নগরীর বিভিন্ন স্থানে মানববন্ধন, গণস্বাক্ষর অভিযান চলছে। গত শুক্রবার নগরীর কয়েকটি স্থানে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। নগরীর উত্তর কাজিটুলায় আয়োজিত কর্মসূচিতে প্রকাশ্যে আসেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন। এর আগে আসাদ উদ্দিন পানির দাম বৃদ্ধি করার সমালোচনা করেন। তিনি পূর্বের মতো সহনীয় পর্যায়ে দাম রাখার জন্য মেয়রের প্রতি আহ্বান জানান। কিন্তু মেয়র এতে সাড়া দেননি। অবশেষে সিলেট নগরবাসীর আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে মাঠে নামলেন তিনি। আসাদ উদ্দিন মাঠে নামায় শক্তি খুঁজে পেয়েছেন আন্দোলনে থাকা নগরের বিভিন্ন এলাকার লোকজন। মেয়রের হুমকিতেও তারা পিছু হটছেন না। আর আসাদ উদ্দিনও প্রকাশ্যে বলে দিয়েছেন- পানির দাম না কমালে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। এমন পরিস্থিতিতে কিছুটা নমনীয় মেয়র আরিফুল হক চৌধুরী।

তিনি পানির মূল্য বৃদ্ধিকে সমন্বয় করার কথা জানিয়েছেন। মেয়র জানিয়েছেন, ‘সিসিকের সাধারণ সভা খুব শিগগিরই অনুষ্ঠিত হবে। পানির বিল নিয়ে মানুষের মধ্যে কিছুটা অসন্তোষ তৈরি হয়েছে, সেজন্য সভায় পানির বিল নিয়ে আলোচনা করে বাড়তি বিলের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।’ গতকাল গণমাধ্যমের কাছে তিনি বলেন- ‘নগরীতে আমরা একটা জরিপ চালিয়েছিলাম। যার মাধ্যমে গ্রাহকদের যৌক্তিক দাবিগুলো বোঝার চেষ্টা করা হয়েছে। যারা নিয়মিত বিল দিয়েছেন, যারা বিল দিয়ে যাচ্ছেন, অবশ্যই তাদের বিষয়টি বিবেচনায় নেয়া উচিত। আবার অনেকের বিল দিনের পর দিন বকেয়াও আছে। সাধারণ সভায় এসব বিষয়ে আলোচনা করে কীভাবে বিষয়টি সমন্বয় করা যায়, এ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে আপাতত যেটা মনে করছি সেটা হলো, আবাসিক গ্রাহকদের জন্য বিল বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। অন্যদিকে বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক যেসব গ্রাহক আছেন, তাদের মিটার লাগিয়ে দেয়া হবে। মিটারই জানাবে, তারা কতোটুকু পানি ব্যবহার করছেন, সে অনুযায়ী পানির বিল নির্ধারিত হবে।

আগামী সাধারণ সভায় একটা যৌক্তিক সিদ্ধান্তে যাওয়া হবে।’ সিটি করপোরেশনের কাউন্সিলররা জানিয়েছেন- ‘নগরবাসীকে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করতে কোটি টাকার মতো ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকি কমাতে পানির দাম বাড়াতে মাসিক সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। যৌক্তিক কারণ থাকায় কাউন্সিলররা ওই সময় দাম বৃদ্ধিতে কোনো আপত্তি জানা

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।