editor

প্রকাশিত: 11:05 AM, October 17, 2020

তারেক রহমানের নির্দেশে নিহত রায়হানের পরিবারের পাশে বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ

তারেক রহমানের নির্দেশে নিহত রায়হানের পরিবারের পাশে বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ

6

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পুলিশ হেফাজতে নিহত রায়হানের পরিবারকে সমবেদনা জানাতে ও শোকসন্তপ্ত পরিবারের মধ্যে উপহার সামগ্রী পৌছে দিতে শনিবার আখালিয়াস্থ নিহত রায়হানের বাসভবনে যান বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী সহ বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দল।
এসময় সাংবাদিকদের নেতৃবৃন্দ বলেন, ইলিয়াস আলী থেকে শুরু করে গুম, খুন ও নির্যাতনের শিকার বাংলাদেশের সকল নির্যাতিত সাধারণ জনগনের জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন। এরই ধারবাহিকতার আজ তারেক রহমানের নিদের্শই নিহত রায়হানের পরিবারের পাশে এসে বিএনপি দাড়িয়েছে। বিচার না হওয়া পর্যন্ত জনগনের অধিকার আদায়ের আন্দোলন নিয়ে বিএনপি জনগনের পাশেই থাকবে।
তারা বলেন, পুলিশ হেফাজতে নিরিহ রায়হান হত্যা বলে দেয়, দেশের মানুষের নিরাপত্তা নেই। এই সরকারে কাছে জনগণের নিরাপত্তা আছে বলে মনে হয় না। বারবার পুলিশ ও দলীয় নেতাকর্মীদের হাতে নির্যাতন হচ্ছে সাধারণ মানুষ। আজ পর্যন্ত এই সব গঠনার বিচার হয়নি। যার কারণে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গায় নির্যাতন হতে হচ্ছে নিরিহ মানুষদের। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে গুম, খুন, ধর্ষণ নির্যাতন বেড়ে চলেছে। নিরিহ মানুষকে থেকে শুরু করে বিরোধীদলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে পুলিশ। দেশের জনগণের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ, অথচ আজ সেই পুলিশেই নিরিহ মানুষদের নির্যাতন করে মেরে ফেলছে। রায়হান হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলত শাস্তির দাবী জানান নেতৃবৃন্দ।
এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।
বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি এড. হাবিবুর রহমান, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, কাউন্সিলর তৌফিকুল হাদী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন, মহানগর বিএনপি নেতা ফাত্তাহ বকসি, শওকত আলী, আব্দুল জব্বার তুতু, আবু আহমদ আনছারী সোহেল আহমদ, কৃষক দল সিলেট মহানগর সদস্য সচিব মারুফ আহমদ টিপু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হক স্বপন, মাসুক আহমদ, সিলেট জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. শাকিলুর রহমান, ওয়ার্ড বিএনপি নেতা ওমর ফারুক, এস.এম ফজলুল হক, রকিব মিয়া, বশির আহমদ, মহানগর ছাত্রদল নেতা কাউছার হোসেন রকি, সনি আহমদ, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক শেখ আরমান হোসেন, যুগ্ম আহ্বায়ক মকবুল আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

3 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

7 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

2 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

7 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

4 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

4 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

6 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
5