editor
প্রকাশিত: 6:58 PM, January 4, 2022

অমিক্রন মোকাবিলায় যেসব বিধিনিষেধ আসছে
ডেস্ক রিপোর্ট
করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের আশঙ্কায় যানবাহনে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলাচলসহ একগুচ্ছ বিধিনিষেধ আসছে। সাত দিন পর থেকেই এসব বিধিনিষেধ বাস্তবায়ন শুরুর সুপারিশ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন। আগের দিন সোমবার করোনার নতুন ধরন অমিক্রন মোকাবিলায় প্রস্তুতিসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভায় এসব বিষয়ে আলোচনা হয়েছিল। সেগুলোই আজ বিস্তারিতভাবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী।
বিধিনিষেধের সিদ্ধান্ত বা সুপারিশগুলো জানাতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথমত, যানবাহনে মাস্ক ছাড়া চলা যাবে না। যদি কেউ চলাচল করে, তাহলে জরিমানার মুখে পড়তে হবে। যানবাহন বলতে বাস, ট্রেন ও লঞ্চ পড়বে। এ ছাড়া যানবাহনে যাত্রী পরিবহন ধারণক্ষমতার অর্ধেক করার প্রস্তাব করা হয়েছে।
রেস্তোরাঁ-হোটেলে মাস্ক পরে যেতে হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, মাস্ক ছাড়া গেলে দোকানদার এবং যিনি যাবেন, তাঁর জরিমানা হতে পারে। দোকান খোলা রাখার সময়সীমাও রাত ১০টার পরিবর্তে ৮টা পর্যন্ত করা হচ্ছে। এ বিষয়েও প্রস্তাব করা হয়েছে। করোনার টিকা নেওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে। রেস্তোরাঁয় খেতে গেলে টিকা কার্ড দেখাতে হবে। হোটেলে মাস্ক পরে যেতে হবে। শুধু খাওয়ার সময় মাস্ক খুলে খেতে পারবেন এবং পরে আবার মাস্ক পরে চলে আসতে হবে।
আপাতত স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান চলবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, করোনার সংক্রমণ বেশি বাড়লে স্কুল খোলা রাখা হবে কি না, সে বিষয়ে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনো সেই সিদ্ধান্ত হয়নি। কারণ, সেই পরিস্থিতিও এখনো দেশে হয়নি।
আর এখনোই লকডাউনের চিন্তা করা হচ্ছে না। তবে যদি পরিস্থিতি নাগালের বাইরে চলে যায় এবং সংক্রমণ বেড়ে যায়, তাহলে লকডাউনের বিষয়টি বিবেচনায় আছে বলে জানান জাহিদ মালেক। এ ছাড়া সীমান্তের বন্দরগুলোতে স্ক্রিনিং জোরদার করা হয়েছে এবং কোয়ারেন্টিনের সময় পুলিশি পাহারা থাকবে।
এসব নির্দেশনা যখন স্থানীয় প্রশাসন পাবে, তখন তাদের সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে ১৫ দিন সময় দেওয়ার কথা বলা হয়েছিল।
কিন্তু এখন সাত দিন সময় দেওয়ার কথা বলা হয়েছে। তা মন্ত্রিপরিষদ সচিবকে বলা হয়েছে এবং তিনিও একমত হয়েছেন। কারণ, ১৫ দিন অনেক লম্বা সময়। এ জন্য সাত দিন পরে এসব নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়ে যাবে। এখানে সবার সহযোগিতা দরকার।
রোগী বাড়লে পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল প্রস্তুত আছে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে রোগী যাতে না বাড়তে পারে, সে বিষয়ে খেয়াল রেখে চলার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব জায়গায় যেন স্বাস্থ্যবিধি মানা হয়। সবকিছু একটি নিয়ন্ত্রণের মধ্যে চলতে হবে। সেই নির্দেশনা সাত দিন পরেই পাওয়া যাবে।
করোনার নতুন ধরন অমিক্রন এখন নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে। প্রতিবেশী দেশ ভারতে অমিক্রন ছড়িয়ে পড়েছে। করোনার বিস্তার রুখতে পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্যে এরই মধ্যে আবার বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গতকাল সোমবার থেকে পশ্চিমবঙ্গের স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
মানুষের চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। করোনার ডেলটা ধরনের বিপর্যয় পার করে আসা ভারতের রাজধানী দিল্লিতে সম্প্রতি আক্রান্ত ব্যক্তিদের ৮০ শতাংশের বেশির অমিক্রন শনাক্ত হয়েছে।
করোনার ডেলটা ধরনের দাপটে গত বছরের মাঝামাঝিতে বাংলাদেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে। গত ডিসেম্বরের প্রথম কয়েক সপ্তাহ ধরে করোনা শনাক্ত ১ শতাংশের ঘরেই ছিল। কিছুদিন ধরে সংক্রমণে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭৭৫ জন। এ সময় করোনায় আক্রান্ত ছয়জনের মৃত্যু হয়েছে।
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও