editor

প্রকাশিত: 7:17 PM, June 22, 2020

বিয়ানীবাজারে টেইলারিং প্রশিক্ষণ কেন্দ্রের সিলিং ফ্যানে ম্যানেজারের ঝুলুন্ত লাশ!

বিয়ানীবাজারে টেইলারিং প্রশিক্ষণ কেন্দ্রের সিলিং ফ্যানে ম্যানেজারের ঝুলুন্ত লাশ!

(প্রতিকী ছবি)

বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার পৌরসভাধীন খাসা শহীদ টিল্লাস্থ সুলতানা লেডিস টেইলারিং এন্ড ফেব্রিক্স নামক টেইলারিং প্রশিক্ষন কেন্দ্রের ভিতর সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ঐ প্রতিষ্ঠানের ম্যানেজার লাশ পাওয়া গেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নিহত ম্যানেজার মস্তাক আহমদ (৩৫) কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন নয়নপুর গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র। ২০ জুন শনিবার রাতে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের ভাই লায়েক আহমদ বাদী হয়ে প্রতিষ্ঠানের মালিক সুলতানা বেগম ও তার বোন শাহিনা আক্তার এবং অজ্ঞাত আরো ৩/৪জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।
জানা যায়, পৌরসভা খাসা গ্রামের নেছওয়ার হোসাইনের স্ত্রী সুলতানা বেগম প্রায় ৬বছর পূর্ব থেকে শহীদটিল্লায় সুলতানা লেডিস টেইলারিং এন্ড ফেব্রিক্স নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। এই প্রতিষ্ঠানে মহিলাদেরকে টেইলারিং প্রশিক্ষণ ও ফেব্রিক্সের কাপড় বিক্রয় করা হয়। এখানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন নিহত মস্তাক আহমদ।

ঘটনার দিন রাত ১২টার দিকে পাশ্ববর্তী এক ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দেখতে পান সুলতানা লেডিস টেইলারিং এন্ড ফেব্রিক্স নামক দোকানের সামনের সার্টার খোলা কিন্তু ভিতরে লাইট বন্ধ নীরব অন্ধকার। তিনি কৌতুহলবশত এগিয়ে গিয়ে দোকানের ভিতর থাকাতেই সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ দেখে চিৎকার করে উঠেন। তার শোর-চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসে। খবর পেয়ে থানা থেকে একদল পুলিশ এসে প্রাথমিক সুরত হাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। প্রাথমিক পর্যবেক্ষন ও আলামতে ভিত্তিতে এটি পরিকল্পিত খুন বলে পুলিশের ধারণা।

এ ঘটনায় নিহতের ভাই লায়েক আহমদ বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ২০, তারিখ ২১/০৬/২০২০ইং। মামলার আসামীরা হলেন, সুলতানা টেইলারিং এন্ড ফেব্রিক্সের মালিক পৌরসভার খাসা গ্রামের নেছওয়ার হোসাইনের স্ত্রী সুলতানা বেগম (৩৬), পশ্চিম নয়া গ্রামের হাজী শফিক উদ্দিনের কন্যা শাহিনা আক্তার (২৫) ও অজ্ঞাত আরো ৪/৫জন।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলন্ত লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক সুরতহাল দেখে আমরা অনেকটা নিশ্চিত যে এটি একটি পরিকল্পিত হত্যা। থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত ২নং আসামী শাহিনা আক্তার কে গ্রেফতার করেছে। অপর আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সাড়াশী অভিযান চলছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমা সুইপার কলোনির ‘খান বোর্ডিং’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

দক্ষিণ সুরমা সুইপার কলোনির ‘খান বোর্ডিং’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে

মহানগর বিএনপির শীর্ষে সুদীপ রঞ্জন সেন বাপ্পু

মহানগর বিএনপির শীর্ষে সুদীপ রঞ্জন সেন বাপ্পু

দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক

সিসিকের ২৪১ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ থমকে, সিইও’র অসহযোগিতার অভিযোগ

সিসিকের ২৪১ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ থমকে, সিইও’র অসহযোগিতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি

তৃণমূলের নির্ভরযোগ্য কাণ্ডারী এমরান চৌধুরী

তৃণমূলের নির্ভরযোগ্য কাণ্ডারী এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান