editor

প্রকাশিত: 4:32 PM, September 15, 2019

বড়লেখায় ক্রিকেট খেলা নিয়ে দুপক্ষে সংঘর্ষ \ নিহত ১, আহত ৫

বড়লেখায় ক্রিকেট খেলা নিয়ে দুপক্ষে সংঘর্ষ \ নিহত ১, আহত ৫

নিহত ইমরান আহমদ (ফাইল ছবি)

বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গল­াসংগন গ্রামে ক্রিকেট খেলা নিয়ে মাঠের মধ্যে দুপক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৪ সেপ্টেম্বর শনিবার দুপুর ১টায় গল­াসাংগন স্কুল মাঠে এই ঘটনাটি ঘটে। সংঘর্ষে ১জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহত ইমরান আহমদ (২৮) স্থানীয় গল­াসাংগন গ্রামের খলিল উদ্দিনের পুত্র। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, ঘটনার দিন গল­াসাংগন ক্রিকেট ক্লাবের উদ্যোগে গল­াসাংগন স্কুল মাঠে ‘‘ চার বন্ধু ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৯’’ এর ফানাইল খেলা চলছিল। খেলায় ইটাউরী ক্রিকেট ক্লাব বনাম সুপাতলা ক্রিকেট ক্লাব প্রতিযোগীতা করছিল। ফাইনাল খেলার ২য় ইংনিসে মাঠের আম্পায়ারের একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের খেলোয়াড়দের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরে উভয় পক্ষের লোকজন ও অতিরিক্ত খেলোয়াড়রা মাঠে ঢুকে পড়ে বাকবিতন্ডা ও হাতাহাতিতে সম্পৃক্ত হয়। এক পর্যায় উভয় পক্ষ মাঠের মধ্যেই রক্ষক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষে দেশীয় অস্ত্র ও ক্রিকেট ব্যাট, স্টাম্প দিয়ে হামলা পাল্টা হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপে প্রায় আধ ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে উভয় পক্ষে ৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপতালে প্রেরণ করা হয়। তন্মধ্যে গুরুত্বর আহত ইমরান আহমদ কে জরুরী ভিত্তিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তার মাথায় গুরুতর আঘাতে জখম ছিল। ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় ঐ দিন সন্ধ্যা ৬টায় হাসপাতালে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহত ইমরান আহমদের পিতা খলিল উদ্দিন বাদী হয়ে ৯ জন কে আসামী করে বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১২, তারিখ ১৫/০৯/২০১৯ইং।
মামলার আসামীরা হলেন, বড়লেখা উপজেলার গল­াসাংগন গ্রামের মইন উদ্দিন এর পুত্র কাওছার আহমদ (৩৫), গল­াসাংগন গ্রামের ছমির উদ্দিন এর পুত্র জাকির হোসেন (৩২), গল­াসাংগন গ্রামের রজিব আলীর পুত্র মাসুম আহমদ (২৯), নিজ বাহাদুরপুর গ্রামের আমান উদ্দিনের পুত্র শাওন আহমদ (৩৮), নিজ বাহাদুরপুর গ্রামের আব্দুল মাজিদ এর পুত্র সাইফুল ইসলাম (২৬), গল­াসাংগন গ্রামের ছাইদুল ইসলামের পুত্র কবির হোসেন (৩০), গল­াসাংগন গ্রামের নিয়াজ মিয়ার পুত্র নাদিম হাসান (২৫), ইটাউরী গ্রামের কাদির আহমদের পুত্র ছাইদুল ইসলাম (৩৩) ও ইটাউরী গ্রামের সবুজ মিয়ার পুত্র করিম উদ্দিন (৪২)।
এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ পোষ্টমর্টেম করা হয়েছে। নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমা সুইপার কলোনির ‘খান বোর্ডিং’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

দক্ষিণ সুরমা সুইপার কলোনির ‘খান বোর্ডিং’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে

মহানগর বিএনপির শীর্ষে সুদীপ রঞ্জন সেন বাপ্পু

মহানগর বিএনপির শীর্ষে সুদীপ রঞ্জন সেন বাপ্পু

দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক

সিসিকের ২৪১ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ থমকে, সিইও’র অসহযোগিতার অভিযোগ

সিসিকের ২৪১ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ থমকে, সিইও’র অসহযোগিতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি

তৃণমূলের নির্ভরযোগ্য কাণ্ডারী এমরান চৌধুরী

তৃণমূলের নির্ভরযোগ্য কাণ্ডারী এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান