editor
প্রকাশিত: 12:48 PM, November 2, 2020
অনলাইন ডেষ্ক
১৯৬৫ সালের ২ নভেম্বর বলিউডের ‘বাদশাহ’খ্যাত সুপারস্টার শাহরুখ খানের জন্ম। বড় পর্দার অন্যতম উজ্জ্বল এ তারকার দ্যুতি ৫৫ বছর বয়সে এসে যেন কিছুটা ম্লান হয়ে পড়েছে।
আশির দশকে টিভি ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন শাহরুখ খান। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক। শুরুতে কিছুটা এন্টিহিরো ধরণের চরিত্রে জনপ্রিয়তা পান শাহরুখ, যেমন- ‘বাজিগর’ (১৯৯৩), ‘ডর’ (১৯৯৩) ও ‘আনজাম’ (১৯৯৪)। এরপরই তিনি রোমান্টিক অভিনেতা হিসেবে দারুণ সাফল্য পান। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (১৯৯৫), ‘দিল তো পাগল হ্যায়’ (১৯৯৭), ‘কুচ কুচ হোতা হ্যায়’ (১৯৯৮), ‘মোহাব্বতেঁ’ (২০০০), ‘কাভি খুশি কাভি ঘম’ (২০০১) সিনেমাগুলোতে রোমান্টিক শাহরুখ উজ্জ্বল হয়ে ওঠেন।
সমালোচকদের কাছেও দারুণ প্রশংসিত হয়েছে শাহরুখের অনেক সিনেমা। ‘দেবদাস’ (২০০২), ‘স্বদেশ’ (২০০৪), ‘চাক দে ইন্ডিয়া’ (২০০৭), ‘মাই নেম ইস খান’ (২০১০) সিনেমাগুলো সর্বমহলে দারুণ প্রশংসিত হয়। তার সর্বোচ্চ আয়ের সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘চেন্নাই এক্সপ্রেস’ (২০১৩), ‘হ্যাপি নিউ ইয়ার’ (২০১৪), ‘দিলওয়ালে’ (২০১৫) এবং ক্রাইম থ্রিলার ‘রইস’ (২০১৭)।
শুধু অভিনয় নয়, চলচ্চিত্র প্রযোজনাতেও সফল ‘কিং খান’। তার প্রযোজিত সিনেমার মধ্যে রয়েছে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘রইস’ ও ‘বদলা’। তবে নব্বইয়ের দশক থেকে শুরু করে চলতি শতাব্দীর প্রথম দশকে শাহরুখ খানের যে তুমুল সাফল্য ছিল, গেল দশকে সেই সাফল্য তুলনামূলকভাবে অনেকটাই কম। আর ২০১৮ সালে ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর যেন অনেকটাই ধাক্কা খেয়েছেন ‘বাদশাহ’। পরিবারকে সময় দেওয়ার কথা বলে বড় পর্দা থেকেই মূলত দূরে সরে আছেন তিনি। তবে তার অভিমান ভুলে আবারও সিনেমায় ফিরে আসার জন্য বারবার আওয়াজ তুলছেন এসআরকে’র অগণিত ভক্তরা।
নয়াদিল্লির এক মুসলিম পরিবারে জন্ম নেয়া কিং খানের জন্মগত নাম শাহরুখ খান। তবে তিনি ‘শাহ রুখ খান’ লিখতেই পছন্দ করেন। সংক্ষেপে ‘এসআরকে’ লেখাটাও তার পছন্দ। বিয়ের আগে পাঞ্জাবি হিন্দু মেয়ে গৌরি চিবারের সঙ্গে ছয় বছর প্রেম করেছেন শাহরুখ। তারপর ১৯৯১ সালের ২৫ অক্টোবর ঐতিহ্যবাহী হিন্দু রীতিতে তারা বিয়ে করেন। তাদের এক ছেলে আরিয়ান (১৯৯৭) ও এক মেয়ে সুহানা (২০০০)। ২০১৩ সালে তারা সারোগেসি পদ্ধতিতে তৃতীয় সন্তান নেন। ছেলেটির নাম আবরাম।
শাহরুখ খানের অনেক সিনেমাতেই দেশপ্রেম, জাতীয়তাবোধ, লিঙ্গ-বর্ণ-সামাজিক ও ধর্মীয় বৈচিত্র্য ও সমন্বয়ের গুরুত্ব ফুঠে উঠেছে। ৮০টিরও বেশি সিনেমায় তিনি অভিনয় করেছেন। ভারত সরকার শাহরুখ খানকে সম্মানজনক ‘পদ্মশ্রী’ পদবীবে ভূষিত করেছে। ফ্রান্স সরকারও তাকে বিশেষ সম্মাননা ‘লিজিয়ন অব অনার’ প্রদান করেছে। শাহরুখ খানের ঝুলিতে রয়েছে ১৪টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা।
সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার দরগাহ ওয়াক্ফ এস্টেটের (ইসি নং-১৩৬৫১) ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দানবাক্সের অর্থ ও ওয়াক্ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের
সিলেট মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের গুঞ্জন এখন পুরো নগরজুড়ে টক অব দ্য টাউন। গুঞ্জন ও জোর আলোচনা চলছেÑমহানগর
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। দরপত্র মূল্যায়ন প্রতিবেদনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি এবং
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১শে জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭শে মের
সিলেটের কানাইঘাট বাজারে ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে সংবাদ সংগ্রহের সময় বাধার মুখে পড়েছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী। আজ গতকাল সোমবার বিকেল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি