editor
প্রকাশিত: 5:57 PM, December 6, 2025
বিজ্ঞপ্তি :: খেলাধূলার মাধ্যমে সম্পর্ক, বন্ধন, আত্মীয়তা ও আন্তরিকতা তৈরী হয়। আমরা যখন ছোটবেলা খেলাধূলা করেছি তখন আমাদের সময় অনেক সিনিয়র জুনিয়র ছিলেন, আমরা বড়দেরকে সম্মান ও ছোটদেরকে স্নেহ করতাম এবং এই সম্পর্ক, সম্মান এখনো আমাদের মধ্যে আছে।এই পবিত্র নগরী সন্ত্রাস ও মাদকমুক্ত করতে খেলাধূলার গুরুত্ব অনেক বেশী। আজ এখানে আপনারা যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন তারা অনেক সাহসীকতার পরিচয় দিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ও এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি।কুচারপাড়া ২য় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কালে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী উপরোক্ত কথাগুলো বলেন।
শুক্রবার (০৫ ডিসেম্বর) রাতে নগরীর পাঠানটুলা গোয়াবাড়িস্থ কুচারপাড়া এলাকায় এ খেলার উদ্বোধন করা হয়।
খেলা পরিচালনা কমিটির সদস্য আলতাফ হোসেন’র সভাপতিত্বে ও অলিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজিজ মিয়া, সয়ফুল মিয়া, মোহনা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রতন মজুমদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, সিটি মডেল স্কুলের পরিচালক আব্দুর রাজ্জাক রাজন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খাঁন সজিব।
আরো উপস্থিত ছিলেন, খেলা পরিচালনা কমিটির সদস্য, শেখ জুয়েল মিয়া, ফরহাদ আহমেদ, জাবেদ মিয়া, মনাই মিয়া, শেখ আরমান, সাদিক, নাঈম, আদর, নাবেদ আহমদ, সাকিব, আদনান, সাদ, ফুয়াদ, রিয়াদ প্রমুখ।
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু