editor
প্রকাশিত: 2:47 PM, December 15, 2021
ডিএসএস প্রতিবেদক :: মন্ত্রী, প্রতিমন্ত্রীরা সচরাচর বিমানযোগেই ঢাকা থেকে দেশের অন্যান্য এলাকায় সফর করেন। তবে এবার বিমান নয়, বাংলাদেশ রেলওয়ের উপবন এক্সপ্রেসযোগে সিলেট সফরে আসছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আগামী শুক্রবার রাতে ঢাকা থেকে রওয়ানা দিয়ে রোববার অবধি তিনি সুনামগঞ্জে অবস্থান করবেন।
সিলেট জেলা প্রশাসনের প্রটোকল নাজির অরুন ভৌমিক সুদ্বীপ প্রেরিত মন্ত্রীর সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
মন্ত্রীর সরকারি সফরসূচি অনুসারে, আগামী শুক্রবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে উপবন এক্সপ্রেসে রওয়ানা দেবেন পরিকল্পনামন্ত্রী। শনিবার ভোর ৫টার দিকে তিনি সিলেট রেলস্টেশনে এসে পৌঁছাবেন।
সিলেট জেলায় তাঁর কোনো কর্মসূচি নেই। রেলস্টেশন থেকে সড়কপথে তিনি যাবেন সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিজ বাড়িতে। শনি ও রোববার বাড়িতেই অবস্থান করবেন মন্ত্রী।
আগামী রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এম এ মান্নান বাড়ি থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। রাত ৮টা ২০ মিনিটে তিনি ওসমানী বিমানবন্দর থেকে ঢাকায় ফিরে যাবেন।
ডিএসএস / ১৫ ডিসেম্বর ২০২১ / আল-আমিন
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও