editor
প্রকাশিত: 8:24 AM, October 9, 2024
নিউজ ডেস্কঃ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক করতে সরকার নানান পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের ফলে শিগগির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছে সরকার।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বিষয়ে সরকার সচেতন রয়েছে। যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে খুব দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশাবাদী।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার পণ্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ-শৃঙ্খল তদারকি ও পর্যালোচনার জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। জেলা পর্যায়ে এসব টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা দেশের সব জেলা পর্যায়ে আলাদাভাবে কাজ করবে।’
জেলায় জেলায় গঠিত দশ সদস্যের এই টাস্কফোর্সে সরকারি কর্মকর্তা ছাড়াও দুজন ছাত্র প্রতিনিধি থাকবেন বলে জানান অপূর্ব জাহাঙ্গীর।
তিনি আরও বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করছে। কোথাও অনিয়ম পেলে জরিমানা করা হচ্ছে।’
শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে উল্লেখ করে উপ-প্রেস সচিব বলেন, ‘ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এরই মধ্যে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মন্দিরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে আইপি ক্যামেরার মাধ্যমে মন্দিরগুলো সার্বক্ষণিক নজরদারি করা হবে।’
তিনি বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ সার্বক্ষণিক সচল থাকবে। হটলাইনে ফোন করে যেকেউ অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি নিরাপত্তা জোরদারে পুলিশ ও র্যাবের টহল দল সার্বক্ষণিক কাজ করবে।’
জুলাই-স্মৃতি ফাউন্ডেশন প্রসঙ্গে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘ফাউন্ডেশনে হতাহতের তালিকা দেওয়ার জন্য পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজকে বলা হয়েছে। আগামী দুদিনের মধ্যে তারা তালিকা দেবেন বলে জানিয়েছেন। এছাড়া এ সংক্রান্ত হালনাগাদ তথ্য দেওয়ার জন্য ১৬০০০-নম্বরে একটা হটলাইন চালু করা হয়েছে।’
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আরও বলেন, ‘ফাউন্ডেশনে অনুদান প্রদান বা কোনো ধরনের তথ্য প্রদানের ক্ষেত্রে বিস্তারিত ফাউন্ডেশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান কোথায়- এমন প্রশ্নের উত্তরে উপ-প্রেস সচিব বলেন, ‘আমরা এখনো এ বিষয়ে অবগত নই। তবে তার অবস্থানের বিষয়ে সরকারের কাছে কী তথ্য আছে- পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে তা সংবাদমাধ্যমকে জানিয়েছে।
বৌদ্ধ সম্প্রদায় যেন নির্বিঘ্নে কঠিন চীবর দান অনুষ্ঠান করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল