editor
প্রকাশিত: 9:11 PM, October 23, 2024
নিউজ ডেস্ক: সচিবালয়ে ঢুকে পড়া এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের মধ্যে ৫৩ জনকে আটক করা হয়েছে। তাদের পুলিশের দুটি প্রিজন ভ্যানে তোলা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে তাদের আটক করা হয়। ভেতরে কোথাও কেউ লুকিয়ে আছে কিনা তা খোঁজা হচ্ছে।
এর আগে এদিন দুপুর পৌনে ৩টার দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়ে। সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।
একপর্যায়ে শিক্ষার্থীরা সেনাবাহিনী ও পুলিশের ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা প্রথমে অনুরোধ করার পরও তারা আন্দোলন চালিয়ে যায়। সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের লাঠিচার্জ করলে তারা ছত্রভঙ্গ হয়ে সরে যায়।
পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের তাড়া খেয়ে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা পালাতে শুরু করে। সচিবালয়ের ভেতরে আটকা পড়ে বেশ কিছু শিক্ষার্থী। তাদের আটক করে নিয়ে যাওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হয়েছে।
উল্লেখ্য, এই শিক্ষার্থীরা যে ৬টি বিষয়ে পরীক্ষা দিয়েছিল, সবগুলোতেই তারা ফেল করেছে।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল