editor
প্রকাশিত: 10:34 PM, October 2, 2023
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের উদ্যোগে সোমবার বাদ মাগরিব ( ২ অক্টোবর, ২০২৩) নগরীর দরগাহ গেইটস্হ একটি হোটেলে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্মিলিত পেশাজীবী পরিষদের সিলেট জেলা আহ্বায়ক বিশিষ্ট চিকিৎসক নেতা ডা: শামীমুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা: শাহনেওয়াজ চৌধুরীর পরিচালনায় মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় অনতিবিলম্বে চরম অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সভায় বক্তারা বলেন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কূটচাল এবং অমানবিকতা দেশের জনগণ সহজভাবে নিচ্ছে না। চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিতের পরিনাম কারো জন্য ভাল হবেনা।
পরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্হতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক ও পেশাজীবী নেতা মোহাম্মদ বদরুদ্দোজা বদর।
মোনাজাতে পেশাজীবী নেতৃবৃন্দের মধ্যে অংশ নেন- প্রফেসর ড. মো. আতাউর রহমান, প্রফেসর ড. মে. আশরাফ উদ্দিন, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সাংবাদিক খালেদ আহমদ, প্রফেসর ড. শাহ মো: আতিকুল হক, প্রফেসর ড. মো: কাওছার হোসেন, প্রফেসর ড. সামিউল আহসান তালুকদার, এডভোকেট আল আসলাম মুমিন, অধ্যাপক মো: মনিরুল ইসলাম, ডা. জামিল আহমেদ, ড. মোহাম্মদ নুরুন নবী মজুমদার, প্রকৌশলী মো: ফরিদ মিয়া, প্রকৌশলী আলউর রহমান, প্রকৌশলী মো: শাহেদ মিয়া, প্রকৌশলী মো: মিফতাহ্ উজ্জা, অধ্যাপক আব্দুল মুনিম পারভেজ প্রমূখ।
সভায় শাবিপ্রবির শিক্ষক সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতা প্রফেসর ড. মোজাম্মেল হকের মাতৃবিয়োগে শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও