editor

প্রকাশিত: 8:32 PM, November 5, 2021

সিলেটে ‘অন্নকুট’ উৎসব উদযাপন!

সিলেটে ‘অন্নকুট’ উৎসব উদযাপন!

নিজস্ব প্রতিবেদক
প্রতিবারের মতো এবারও অন্নকুট উৎসব উদযাপিত হলো ইসকন সিলেট মন্দিরে। করোনা মহামারীর এ সময়েও ভক্তবৃন্দদের সহায়তায় ২১শত আইটেম রান্না করে গিরিগোবর্ধন বা অন্নকুট উৎসবের আয়োজন করা হয়। এতে প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে।

বিশেষ এ উৎসব উপলক্ষে আজ শুক্রবার (০৫ নভেম্বর ) ইসকন সিলেট মন্দিরের উদ্যোগে দিনব্যাপী ছিল নানা আয়োজন।সকালে গো ও ব্রাহ্মণ পূজা দিয়ে অনুষ্টান শুরু হয়। অনুষ্টান চলাকালীন হরিনাম সংকীর্তন পরিবেশন করেন মন্দিরের ব্রহ্মচারী ও আগত অন্য ভক্তবৃন্দরা।এরপর গিরিগোর্ধনপূজা, মহাপ্রসাদ বিতরণ, প্রার্থনাসহ বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অন্নকুট উৎসব উদযাপন করা হয়।অনুষ্টান শেষে উপস্থিত ভক্ত সবাই মহাপ্রসাদ গ্রহণ করেন।

অনুষ্ঠানে আশির্বাদক হিসেবে ছিলেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে কণ্ঠে তুলে নেন সংকীর্তন।তাঁর চমৎকার সংকীর্তনে উৎসবের আমেজ ঢের বাড়িয়ে দেয়।

প্রোগ্রামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বর্তমান সমাজকে আধ্যাত্মিকতার বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর জন্য প্রত্যেককে এগিয়ে আসার আহবান জানান তিনি।

বৈদিক শাস্ত্রমতে, অন্নকুট শব্দের অর্থ অন্নের পাহাড়। এই উৎসবে গিরিরাজ গোবর্ধন এবং ব্রাহ্মণের পূজার বিধান শাস্ত্রে দেওয়া আছে। দ্বাপরযুগে এই তিথিতে ভগবান দামোদর ইন্দ্রের প্রকোপ থেকে ব্রজবাসীদের অভয় দেওয়ার জন্য গিরিরাজ গোবর্ধনের পূজা এবং ব্রাহ্মণ পূজার প্রচলন করে ছিলেন। কলিযুগে মাধবেন্দ্রপুরীপাদ পুনরায় ভগবান দামোদরকে গোবর্ধন পর্বত স্থাপন করে প্রতিষ্ঠিত করার মাধ্যমে এই উৎসবের প্রচলন করেন। তারপর ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এ সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সারা বিশ্বে গোবর্ধন পুজার প্রচলন করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল