editor

প্রকাশিত: 2:25 PM, December 10, 2021

অস্ট্রেলিয়ার সমর্থককে ইংল্যান্ডের ভক্ত বলল, ‘আমায় বিয়ে করবে?’

অস্ট্রেলিয়ার সমর্থককে ইংল্যান্ডের ভক্ত বলল, ‘আমায় বিয়ে করবে?’

অস্ট্রেলিয়ার সমর্থককে ইংল্যান্ডের ভক্ত বলল, ‘আমায় বিয়ে করবে?’

ডেস্ক রিপোর্ট
ছেলেটির নাম রব হেল। মেয়েটির নাম নাটালি। ছেলেটি ইংল্যান্ডের সমর্থক, মেয়েটি অস্ট্রেলিয়ার। দুজনেরই ক্রিকেট পছন্দ। তাই বলে প্রেম!

অ্যাশেজে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড যখন মাঠের লড়াইয়ে ব্যস্ত, তখন অন্তত দুজনের মধ্যে দূরত্ব তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয়। ভুল। প্রেম মানে না কোনো বাধা।

ব্রিসবেনের গ্যাবায় আজ অ্যাশেজ সিরিজে প্রথম টেস্টের তৃতীয় দিন সকালে রব ও নাটালি মিলে এ কথাই প্রমাণ করলেন।

গ্যালারিতে দুজন পাশাপাশিই বসেছিলেন। রব ইংল্যান্ডের সমর্থকগোষ্ঠী বার্মি আর্মির সদস্য। ওদিকে নাটালি পরে এসেছিলেন অস্ট্রেলিয়ার জার্সি। হুট করেই নাটােিলর সঙ্গে একটু মজা করে বসেন রব। তাঁকে জায়ান্ট স্ক্রিনে কিছু একটা দেখান।

নাটালি উঠে দাঁড়িয়ে সেদিকে তাকানোর সঙ্গে সঙ্গে আসল কাজটা করে বসেন রব। নাটােিলর পাশেই হাঁটু গেড়ে বসে আংটি বের করেন। রব এরপর বলেন, ‘আমি খুব দ্রুত এ মধুর কাজটা শেষ করব। কারণ, অনেক লোক দেখছে। তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর চার বছর কেটে গেছে। আমার জীবনের সেরা চার বছর। আমায় বিয়ে করবে?’

টিভি ক্যামেরার লোকজন আরেক কাঠি সরেস। আবেগমথিত রোমান্টিক মুহূর্তটি তাঁরা ক্যামেরায় ধারণ করেন। নাটালি আর দেরি করেননি। মাথা ঝুঁকিয়ে সম্মতি জানানোর পর চুমু খান রবকে। আশপাশে যত দর্শক ছিলেন, সবাই করতালিতে এ জুটিকে সিক্ত করেন। নাটালি সম্মতি জানানোর পর তাঁকে কোলে তুলে নেন রব। এরপর প্রেমিকার হাতে আংটিটি পরিয়ে দেন।

চ্যানেল সেভেনের ধারাভাষ্যকার জেমস ব্রাইশ এ সময় অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি ও ধারাভাষ্যকার বিল ররির কথা ‘নকল’ করে এ জুটিকে অভিনন্দন জানান, ‘গ্যাবায় তৃতীয় দিনে কোনো কিছু ঘটার বাকি নেই। ওদিকে দেখুন। রব বার্মি আর্মি। নাটালি নিশ্চিতভাবেই অজি। অসাধারণ।’ সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি আলোচনার জন্ম দিয়েছে। এক নারী ক্রিকেটভক্তের টুইট, ‘কারও কাছ থেকে এভাবে প্রস্তাব পাওয়ার স্বপ্ন দেখি।’

গ্যাবায় মাঠের লড়াইয়ে আপাতত নাটােিলর দল অস্ট্রেলিয়া কিছুটা ভালো অবস্থানে। ইংল্যান্ড প্রথম ইনিংসে ১৪৭ রানে অলআউট হওয়ার পর আজ তৃতীয় দিনে ৪২৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ১৫০ রান তুলেছে।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি গঠন

আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

সিলেট জেলা বিএনপির সদস্য সচিব পদে আলোচনায় চৌধুরী শাহীন

দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

দুই দশকের অনৈতিক সাম্রাজ্য, কিশোর গ্যাং ও মদদদাতাদের অন্ধকার জাল

সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও