editor

প্রকাশিত: 6:53 PM, November 2, 2023

টানা ৩ দিনের অবরোধ সফল করায় সিলেটবাসীকে জামায়াতের অভিনন্দন ও কৃতজ্ঞতা

টানা ৩ দিনের অবরোধ সফল করায় সিলেটবাসীকে জামায়াতের অভিনন্দন ও কৃতজ্ঞতা
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে টানা ৩দিনের অবরোধ কর্মসূচী সফল করায় সিলেটবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট মহানগর, জেলা দক্ষিণ ও জেলা উত্তর জামায়াত নেতৃবৃন্দ। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সকল আন্দোলনে সহযোগিতা অব্যাহত রাখার জন্য সিলেটবাসীর প্রতি অনুরোধ জানান তারা।
বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জেলা দক্ষিণের আমীর অধ্যাপক আব্দুল হান্নান, নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ ও সেক্রেটারী মোঃ নজরুল ইসলাস, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, নায়েবে আমীর সৈয়দ ফয়জুল্লাহ বাহার ও সেক্রেটারী মোঃ জয়নাল আবেদীন বলেন, জামায়াত মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশব্যাপী আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। জামায়াত আহুত টানা ৩ দিনের অবরোধ কর্মসূচী সর্বাত্মকভাবে সফলের মাধ্যমে সিলেটবাসী এই ফ্যাসিস্ট সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। সাময়িক ক্ষয়ক্ষতি উপেক্ষা করে সিলেট ব্যবসায়ী, পরিবহন মালিক শ্রমিকগণ অবরোধ সফলে যে সহযোগিতা করেছেন তা নজিরবিহীন। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে বাকশালী সরকারকে জনগণ আর দেখতে চায়না। জনমতের প্রতি সামান্যতম শ্রদ্ধা থাকলে নিরপেক্ষ সরকার পুনর্বহাল করে ক্ষমতা থেকে সরে যাওয়াই আওয়ামী ফ্যাসিবাদীদের জন্য মঙ্গলজনক হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের সার্থে ভবিষ্যতেও সিলেটবাসী আমাদের সকল আন্দোলন সংগ্রামে সহযোগিতা অব্যাহত রাখবেন বলে নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

বিএনপির ছত্রছায়ায় প্রকাশ্যে আ.লীগ নেতা আমজাদ

রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও