admin

প্রকাশিত: 2:11 PM, June 5, 2026

বাফুফের নবনির্বাচিত আন্তর্জাতিক উপদেষ্টা এম এ সাত্তারকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা

বাফুফের নবনির্বাচিত আন্তর্জাতিক উপদেষ্টা এম এ সাত্তারকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা

7

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ সাত্তারকে জগন্নাথপুরে এক বর্ণাঢ্য সংবর্ধনা, উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে সিলেটের গৌরব এম এ সাত্তার এই গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ায় স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর উছ্বাস প্রকাশ করেন এবং তাঁর উত্তরোত্তর রাজনৈতিক ও সামাজিক সাফল্য কামনা করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বাফুফের নবনির্বাচিত আন্তর্জাতিক উপদেষ্টা এম এ সাত্তারকে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা জ্ঞাপন ও সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুনু আহমদ, সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক গুলজার আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মেহেদী হাসান সপু ও সেলিম মিয়া, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহরিয়ার আহমেদ তারেক, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউসার আহমেদ এবং ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহমেদ হোসেন প্রমুখ।
সংবর্ধনা জবাবে এম এ সাত্তার উপস্থিত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের ফুটবলের উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তাঁর দায়িত্ব সততার সাথে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এম এ সাত্তারের এই অর্জন ক্রীড়াঙ্গনের পাশাপাশি তাঁর রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে আরও গতিশীলতা আনবে।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা ফয়েজসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

বিএনপি নেতা ফয়েজসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

5 স্টাফ রিপোর্টার: সিলেটের মোগলাবাজার থানার শেখপাড়া এলাকায় এক বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীকে নির্যাতন, বসতঘর থেকে উচ্ছেদের চেষ্টা এবং ৫

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

6 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

4 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

3 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

3 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

2 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

3 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

6 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন

1
2