editor
প্রকাশিত: 2:30 PM, September 11, 2021

আরিফকে তীব্র নিন্দা জানালেন আসাদ
নিজস্ব প্রতিবেদক
এমনিতে রাজনৈতিক অঙ্গনে সজ্জন ব্যক্তি হিসাবে পরিচিত সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ আসাদ। তবে আদর্শগত অবস্থানের ক্ষেত্রে কঠোর রূপও তার দেখা যায় প্রায়ই। সম্প্রতি মেয়র আরিফুল হক চৌধুরীর একটি বক্তব্যকে কেন্দ্র করে আবার কঠোর রূপে দেখা যাচ্ছে সিলেট মহনগর আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদককে।
এবারের বিষয়- গন্ডারের চামড়া সংক্রান্ত। গত ৬ সেপ্টেম্বর মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মেয়র আরিফুল হক চৌধুরী আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, তাদের চামড়া গন্ডারের মত।
ব্যস, আর যায় কোথায়! ফেসবুকে ফুঁসে উঠেন আওয়ামী ঘরানার নেতৃবৃন্দ। তারা প্রতিবাদে উত্তাল হয়ে উঠেন। নিজেদের টাইমলাইনে ও গ্রুপগুলোতে। কঠোর সমালোচানা শুরু হয় মেয়র আরিফের। এমনকি সাধারণ নাগরিকদের কারও কারও প্রতিবাদের ভাষা শালীনতার সীমাও অতিক্রম করে গালাগারি পর্যায়ে চলে যায়।
তবে সিলেটের রাজনীতিতে সজ্জন মানুষ হিসাবে পরিচিত আসাদ উদ্দিন আসাদের প্রতিবাদের ভাষা শালীনতার সীমা ছাড়িয়ে না গেলেও আক্রমনটা হয়েছে খুব কঠোর ভাষায়। শুধু কঠোরই নয়, আরিফের ইটের জবাবে রীতিমতো পাটকেলই ছুঁড়েছেন আসাদ।
নিজের ফেসবুক টাইমলাইনের পোস্টে শুরুতেই আরিফের বক্তব্যকে অসৌজন্যমূলক, অশালীন উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এরপর তার পাটকেলগুলো আরিফ নির্বাচিত হওয়ার পর নগরভবনের সার্বিক অবস্থা নিয়ে। যেমন, দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হওয়ার পর ইচ্ছামতো সরকারের টাকার অপচয়, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের চেষ্টায় বরাদ্দ পাওয়া শত শত কোটি টাকায় পছন্দের ঠিকাদারকে দিয়ে অপরিকল্পিতভাবে যা ইচ্ছা তা করে যাওয়া, দেশের একসময়ের শীর্ষ তালিকাভুক্ত দুর্নীতিবাজ হওয়া সত্ত্বেও সরকারি বরাদ্দ পাওয়া, নগর ভবনকে দুর্নীতির আখড়ায় পরিণত করা ইত্যাদি।
আসাদের পাটকেল আরও আছে। তিনি উল্লেখ করেছেন, সিটি কর্পোরেশনকে আতঙ্কের প্রতিষ্ঠানে রূপান্তর, মাস্টার রোলে অর্থের বিনিময়ে নিয়োগ, বিভিন্ন পণ্যক্রয়ে পাহাড়সম দুর্নীতি, জলাবদ্ধতা নিরসনে শত শত কোটি টাকা ব্যয়ের পরেও সামান্য বৃষ্টিতে নগরী তলিয়ে যাওয়া, হযরত মাণিক পীরের গোরস্থানে কবরে বুলডোজার চালানো, জুতা পায়ে সদলবলে হাঁটাহাটি, নিজের জমির দাম বাড়াতে সিটি করপোরেশনের টাকায় ইউনিয়ন পরিষদের কাজ করানো ইত্যাদি।
মৌলভীবাজারের সেই সভায় মেয়র আরিফ সরকারের বিরুদ্ধে মিটিং মিছিল ছাড়া শক্ত আন্দোলনের গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। আসাদ প্রশ্ন তুলেছেন, তার মানে কি ২০১৪ সালের মতো পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা?
এরপরই আসাদের কঠোর সতর্কবাণী, ভবিষ্যতে যদি আধ্যাত্মিক নগরী সিলেটে এ ধরনের কোন সহিংসতার ঘটনা ঘটে, তবে তার উস্কানিদাতা হিসেবে সব দায়-দায়িত্ব মেয়র আরিফকেই নিতে হবে।
সবশেষে আসাদ মোক্ষম পেরেকটি ঠুকেছেন সিলেট অঞ্চলে বহুল প্রচলিত একটা প্রবাদ বাক্য দিয়ে- কার হগদায় খাওগো বান্দি, ঠাকুর চিনোনা!
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও