editor

প্রকাশিত: 10:44 PM, October 7, 2021

ভূমিকম্পপ্রবণ নগরের জন্য টিলা হচ্ছে প্রাকৃতিক ঢাল : সেটিই কেটে নষ্ট করা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য

ভূমিকম্পপ্রবণ নগরের জন্য টিলা হচ্ছে প্রাকৃতিক ঢাল : সেটিই কেটে নষ্ট করা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য

ভূমিকম্পপ্রবণ নগরের জন্য টিলা হচ্ছে প্রাকৃতিক ঢাল : সেটিই কেটে নষ্ট করা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য

1

নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরে গত ১০ বছরে শতাধিক টিলা সাবাড় হয়েছে শুধু আবাসনের প্রয়োজনে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) টিলাশ্রেণির ভূমির দাগ–খতিয়ান পর্যবেক্ষণ করে নগরী ও তার উপকণ্ঠে ১৯৯টি টিলার সংখ্যা বের করেছে। এর প্রায় অর্ধেকের অস্তিত্ব নেই। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পর্যবেক্ষণ বলছে, এই প্রবণতা চলতে থাকলে আগামী দশকের মধ্যে সিলেট নগরী টিলাশূন্য হয়ে পড়বে।

টিলাকে নগরের জন্য ‘উত্তরের প্রাকৃতিক ঢাল’ বলে মন্তব্য করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক মুশতাক আহমদ। তিনি প্রথম আলোকে বলেন, যে আবাসনের প্রয়োজনে টিলা সাবাড় হচ্ছে, সেই নিরাপদ আবাসভূমির জন্য টিলার সুরক্ষা দরকার। কেননা ভূমিকম্পপ্রবণ সিলেট নগরীর জন্য টিলা হচ্ছে প্রাকৃতিক ঢাল।

8

আগে নগরে ঠিক কতটি টিলা ছিল, এখন কতগুলো টিকে আছে, তার নির্দিষ্ট কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। ১৯৫৬ সালে ভূমির মাঠ জরিপের তথ্য অনুযায়ী, টিলাশ্রেণির ভূমির হিসাবে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি জেলায় ১ হাজার ২৫টি টিলার সংখ্যা বের করেছে। এর মধ্যে নগরী ও উপকণ্ঠের এলাকা মিলিয়ে সিলেট সদর উপজেলায় টিলা রয়েছে ১৯৯টি। বেলা সিলেট অঞ্চলের সমন্বয়ক আইনজীবী শাহ সাহেদা এ তথ্য নিশ্চিত করেছেন।

2

সরেজমিনে দেখে গেছে, গত ১০ বছরে সবচেয়ে বেশি টিলা নিশ্চিহ্ন হয়েছে বালুচর এলাকায়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও এমসি কলেজের পাশের এই এলাকা বালুচর একসময় টিলা ও বনভূমির মতো ছিল। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ওঁরাওদের হটিয়ে সেখানে আটটি আবাসিক এলাকা গড়ে উঠেছে। চন্দনটিলা নামের একটি ক্ষয়িষ্ণু টিলা রয়েছে সেখানে। বসবাস করছে মাত্র ৯টি ওঁরাও পরিবার। ওঁরাও পরিবারের একজন সদস্য সারথি ওঁরাও বলেন, ‘আমরা সংগ্রাম করে আছি বলে চন্দন টিলাটি আছে। আমরা না থাকলে সেটি গুঁড়িয়ে বাসাবাড়ি হবে।’

4

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পর্যবেক্ষণের বরাত দিয়ে সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী বলেন, নগরী বা আশপাশ এলাকায় মানুষ জমি কেনে বাসাবাড়ি করার জন্য। টিলা থাকলে জমির উচ্চমূল্য পাওয়া যায় না। এ জন্য জরিমানা দিয়েও টিলা সমান্তরাল করা হয়।

5

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বলেন, নগরী ও আশপাশ এলাকার পাহাড়-টিলার রক্ষায় সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় রেখে পদক্ষেপ জরুরি।

সমন্বিত পদক্ষেপে টিলার সুরক্ষায় শৃঙ্খলা আসবে বলে মনে করেন সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। তিনি বলেন, বাসাবাড়ি নির্মাণ নকশার অনুমোদন দেওয়ার ক্ষেত্রে টিলাশ্রেণির ভূমি দেখলেই আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারলে ইতিবাচক ফল পাওয়া যায়। সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ অবশ্য টিলাশ্রেণির ভূমিতে বাসাবাড়ি নির্মাণ নকশার অনুমোদন দেওয়া বন্ধ রেখেছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

2 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

2 স্টাফ রিপোর্টার: 2 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

8 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

7 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

2 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

1 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
2