editor
প্রকাশিত: 4:57 PM, October 25, 2021

সৌদিআরব প্রবাসীর সাথে কার্গোর মালামাল নিয়ে প্রতারণার অভিযোগ
ডেস্ক রিপোর্ট
সিলেটের বিশ্বনাথ উপজেলার তালিবপুর গ্রামের মৃত্যু গাবরু মিয়ার পুত্র তমিজ উদ্দিন এসএমপির শাহপরাণ (রহঃ) থানায় গত ১০/১০/২০২১ ইংরেজি তারিখে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে পুলিশ। এসএমপির মেজরটিলার পিতা অজ্ঞাত লিলু মিয়া ও লামাকাজি ইউনিয়নের বুরকি গ্রামের আব্দুল গফুর মিয়ার পুত্র মুহিব মিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
সরোজমিনে গিয়ে দেখা যায়, মেজরটিলা এলাকায় একটি ভাড়া বাসা নিয়ে চলছে তাদের ব্যবসা, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সরকারের কোন বৈধ কাগজপত্র নেই বললে চলে। অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সৌদিআরবে সহজ সরল মানুষের প্রয়োজনীয় মাল পত্র সহজে পৌছে দিবে বলেলও বাস্তবে নেই কোন মিল। ৩ থেকে ৪ সাপ্তাহের মধ্যে মাল ডেলিভারি দেওয়ার কথা থাকলেও লেগে যায় ৪ থেকে ৫ মাস।
অভিযোগে সূত্রে জানা যায়, গত ৮ জুলাই সন্ধ্যা অনুমান ৭টায় শাহপরাণ (রহঃ) থানাধীন মেজরটিলার বেনামী ভাড়াটিয়া অফিসে)। তমিজ উদ্দিনের ছেলে কামাল উদ্দিন ও মামলার ২নং আসামী মুহিব মিয়া সৌদি আরবে প্রবাসে থাকেন।
মুহিব মিয়া সৌদি আরবে প্রবাসীদের মালামাল সংগ্রহ করে দেশে পাঠান তার এজেন্ট লিলু মিয়ার কাছে। সে এই মালামাল গুলো নগরীর মেজরটিলা থেকে ডেলিভারী করে। মুহিব আমার ছেলের পরিচিত হওয়ার সুবাদে গত ১৭ জুন আলাপ আলোচনা করে সৌদি আরবের জেদ্দা থেকে মুহিবের মাধ্যমে আমার ছেলে ৭টি কমল, ২৫টি টোনামিট, শাড়ী কাপড়, দুধ, সাবান, তৈল, টর্চ লাইট, ব্যাটারী, ট্যাং সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী ও প্রসাধনী অনুমান মূল্য ১,৪৭,০০০/- (এক লক্ষ সাতচল্লিশ হাজার) টাকার মালামাল পাঠায়।
মালামালগুলো গত ৮ জুলাই সন্ধ্যা অনুমানিক ৭টার সময় লিলু মিয়া আমার বাসার ঠিকানায় মালামাল পৌছে দেওয়ার কথা থাকলেও তা পৌছে না দেওয়া আমি নির্ধারিত তারিখে লিলু মিয়ার অফিসে যাই এবং আমার ছেলের পাঠানো উল্লেখিত মালামালগুলো দেওয়ার জন্য বলিলে লিলু মিয়া বিভিন্ন ধরনের তালাবাহানা শুরু করে। সে আমার সাথে খারাপ আচরণ শুরু করিলে আমি তাহাকে এহেন কর্মকান্ড করার কারণ জিজ্ঞাসা করি। এতে লিলু আমাকে আমার ছেলের পাঠানো মালামাল দিবে না বলে এবং গায়ের জোর দেখাইয়া আইন কানুনের তোয়াক্কা করে না বলিয়া জানায়। আমি উক্ত বিষয়ে মুহিবের সাথে যোগাযোগ করলে সেও আমার সাথে মুঠোফোনে খারাপ আচরণ করে। আমার ছেলের ক্ষতিসাধন সহ আমার জানমালের ক্ষতিসাধনের হুমকী প্রদান করে। লিলু মিয়া হুমকী প্রদর্শন করে যে, আমি যদি ভবিষ্যতে আর কোনদিন আমার ছেলের পাঠানো উল্লেখিত মালামালগুলো নেওয়ার জন্য তাহার অফিসে যাই, তাহলে সে আমাকে খুন জখম করিতেও দ্বিধাবোধ করিবে না। লিলু আমার ও আমার ছেলের সাথে বিশ্বাস ভঙ্গ করিয়া প্রতারনা করে আমার ছেলের পাঠানো মালামালগুলো আত্মসাৎ করে।
এবিষয়ে লিলু মিয়া বলেন মাল আসতে সময় লেগেছে সত্য। সরকারি অনেক জটিলতা থাকার কারনে সময় লেগেছে।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল