editor

প্রকাশিত: 4:29 PM, May 8, 2021

একটি ইনজেকশনের দাম ১৬ কোটি রুপি, একটি স্বপ্ন পূরণের গল্প

একটি ইনজেকশনের দাম ১৬ কোটি রুপি, একটি স্বপ্ন পূরণের গল্প

অনলাইন ডেস্ক
মাত্র একটি ইনজেকশনের দাম ১৬ কোটি রুপি। এই একটি ইনজেকশন হয়তো ভারতের আহমেদাবাদের ৫ মাস বয়সী শিশু ধাইর‌্যাজসিংহ রাঠোরকে পৃথিবীতে বেঁচে থাকার শক্তি যোগাতে পারে। জন্মের পর থেকে তার বিরল জেনেটিক সমস্যা। এর নাম ‘স্পাইনাল মাসকুলার অ্যাট্রোপি টাইপ১’। এই রোগের জন্য তাকে একটি ইনজেকশন দিতে হবে। তার দাম ১৬ কোটি রুপি। কল্পনা করতে পারেন বিষয়টি! এমন সামর্থ্য কতজন মানুষের আছে। হাতেগোনা দু’চারজন থাকতে পারেন।
কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের সারা জীবনের উপার্জনই ১৬ কোটি রুপির ধারেকাছেও নয়। তাহলে কিভাবে একটি ইনজেকশন ১৬ কোটি রুপিতে কিনবেন ধাইর‌্যাজসিংহ রাঠোরের পিতামাতা! স্বাভাবিকভাবে তারা মানুষের কাছে হাত পাতেন। তাদের আহ্বানে সাড়া দেন কমপক্ষে দুই লাখ মানুষ। এদেরকে ধাইর‌্যাজসিংহ রাঠোরের পিতামাতা চেনেন না। মানবতার ডাকে এসব মানুষ উদারতার পরিচয় দিয়েছেন। অবশেষে তাদের বড় হোক বা ছোট দান হোক- সব মিলে ওই ইনজেকশনের দাম সংগ্রহ হয়ে গেছে। ফলে সন্তানের মুখের দিকে তাকিয়ে ধাইর‌্যাজসিংহ রাঠোরের পিতামাতা এই সব দাতাদের জন্য প্রাণখুলে আশীর্বাদ করছেন। তাদের দানে হয়তো তাদের সন্তান পৃথিবীতে বেঁচে থাকতে পারে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, ধাইর‌্যাজসিংহ রাঠোরের যে সঙ্কট দেখা দিয়েছে তা নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে। এ অবস্থায় চিকিৎসকরা তার অভিভাবকদের জানিয়ে দিয়েছেন রাঠোর এই অসুস্থতা নিয়ে দু’বছরের বেশি বাঁচবে না। তবে একটি উপায় আছে। তাহলো, যদি তাকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে একটি ইনজেকশন দিতে হবে। এর নাম ‘জোলগেনস্মা’। এর প্রতিটি ডোজের দাম ১৬ কোটি রুপি। এটাকেই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি দামি ওষুধ বলে বিবেচনা করা হয়। চিকিৎসকদের কথায় তার পিতা রাজদিপসিংহ রাঠোর বলেন, যদি আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিতে পারতাম, যদি সারাজীবনের সঞ্চয় একত্রিত করতাম, তাহলেও এই ওষুধ কেনার সামর্থ্য আমাদের হতো না। মুম্বইয়ের পিডি হিন্দুজা হাসপাতালের শিশু নিউরোলজিস্ট ড. নীলু দেশাই বলেন, প্রতি ৮ হাজার থেকে ১০ হাজার শিশুর মধ্যে মাত্র একজনের দেহে এই অসুস্থতা দেখা যায়। যদি ঠিক সময়ে এর চিকিৎসা করানো না হয়, তাহলে তা শিশুর জীবনের জন্য ভয়ঙ্কর এক ঝুঁকি হয়ে ওঠে।
ছেলেকে বাঁচানো রাজদিপসিংহ রাঠোরে কাছে এক অলীক ভাবনা হয়ে ওঠে। তবু তিনি হাল ছাড়েননি। সাহায্যের আবেদন জানান। এতে দুই লক্ষাধিক মানুষ সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। বিষয়টি তিনি কল্পনাও করতে পারেন না। এজন্য অর্থ সংগ্রহ বিষয়ক প্লাটফর্ম ‘ইমপ্যাক্টগুরু’র আশ্রয় নেন তিনি। তাদের সহায়তায় মাত্র ৪২ দিনে কমপক্ষে ২ লাখ ৬৪ হাজার মানুষ এই তহবিলে অর্থ জমা দিয়েছেন। বুধবার নাগাদ এই অর্থের পরিমাণ ১৬ কোটি রুপিতে পৌঁছে গেছে। ফলে রাঠোরের পিতামাতার চোখেমুখে আলোর রেখা দেখা দিয়েছে। তারা আশায় বুক বাঁধছেন- ছেলে তাদের ফিরে আসবে। এরই মধ্যে বুধবারই ধাইর‌্যাজসিংহ রাঠোরকে এক ডোজের এই ইনজেকশন দেয়া হয়েছে। বলা হয়েছে, তারপর থেকে সে ক্রমাগত ভালোর দিকে।
রাজদিপসিংহ রাঠোর বলেন, আমার এই স্বপ্নযাত্রায় যে শুধু মিলিয়নিয়াররাই অর্থ দান করেছেন এমন নয়। এতে যে যতটুকু পেরেছেন তাই দান করেছেন। তারা অতি সাধারণ মানুষ।
উল্লেখ্য বিশ্বের সবচেয়ে দামি এই ওষুধ জোলগেনস্মা প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্রের বায়োটেকনোলজি বিষয়ক প্রতিষ্ঠান এভিক্সিজ। ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোভার্টিস এটা উৎপাদন করেছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে এই ওষুধ ব্যবহারের অনুমতি দেয়া হয়। অন্যদিকে বৃটেনে ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে এ বছর। বৃটেনের জাতীয় স্বাস্থ্য সার্ভিসের মতে, এই চিকিৎসায় একটিমাত্র ইনজেকশন প্রয়োগ করা হয়। কারো দেহে মিস হয়ে গেছে এমন জিন ‘এসএমএন১’-এর উপস্থিতি আছে এই ইনজেকশনে। এই জিন শিশু ও কিশোরদের নড়াচড়ার সক্ষমতা তৈরি করে। যদি এর অনুপস্থিতি থাকে তাহলে শিশুরা বিরল জেনেটিক সমস্যায় ভোগে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে