editor
প্রকাশিত: 8:02 PM, October 27, 2021
নিজস্ব প্রতিবেদক
‘প্রতিদিন প্রতিবাদ দূর হোক মৌলবাদ’ এই স্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে শুক্রবার।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী এবার ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। দেশব্যাপী একযোগে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সা¤্রাজ্যবাদের বিরুদ্ধে এবং মেহনতি মানুষের অধিকার আদায়ে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এবং বিচার বিভাগের স্বাধীনতায় জোর দিয়ে ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে একুশে পদকপ্রাপ্ত এ সংগঠনটি।
উদীচী সিলেট জেলা সংসদের সভাপতি এনায়েত হাসান মানিক ও সাধারণ সম্পাদক ইয়াকুব আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার বিকেল সাড়ে তিনটায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকেল সাড়ে ৩টায় শহিদমিনারে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার আরশ আলী।
এছাড়াও, অনুষ্ঠানে গান, আবৃত্তি ও নাটক পরিবেশন করবে বিভিন্ন সংগঠন। সাম্প্রদায়িকতা বিরুধী নাটক ‘হত্যারে’ পরিবেশন করবে উদীচী সিলেট জেলা সংসদ। নাটকটি রচনা করেছেন সফদর হাশমি। নাটক, গান ও আবৃত্তি পরিবেশন করবে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, নগটনাট, মৃত্তিকায় মহাকাল, সাংস্কৃতিক ইউনিয়ন ও উদীচী, লাক্কাতুরা শাখা।
সবাইকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক বিজ্ঞপ্তিতে জানান, এক শংকাত্রস্ত তমসায় ছেয়ে আছে স্বদেশ। ধর্মের অপব্যাখ্যা আর জাতিভেদের দোহাই দিয়ে মৌলবাদী অপশক্তি যেন ক্রমশ গ্রাস করছে আমাদের। এই তো সময় গা ঝাড়া দিয়ে, বুক চিতিয়ে দাঁড়ানোর; না, শুধু দাঁড়ানোর নয়-রুখে দাঁড়ানোর। আসুন, সংকটে-সংগ্রামে জড়ো হই। সকলের শানিত শপথে প্রাণিত হই আরেকবার।
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল