editor

প্রকাশিত: 5:55 PM, November 9, 2021

সাংবাদিক ছামির মাহমুদকে রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের সংবর্ধনা প্রদান

সাংবাদিক ছামির মাহমুদকে রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক
রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের উদ্যোগে ক্লাবের অনারারি মেম্বার ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ দ্যা ডেইলি মর্নিং এক্সপ্রেস-এর সিলেট জেলা ব্যুরো চিফের দায়িত্ব পাওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার রাতে সিলেট নগরের আম্বরখানাস্থ ব্রিটেনিয়া হোটেলের সম্মেলনকক্ষে ক্লাবের প্রেসিডেন্ট জুনেদ আহমদের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি ও সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তাক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা ও রোটারি ক্লাবের ডিস্ট্রিক (৩২৮২) এর ডেপুটি গর্ভনর পিপি মাহবুবুল হক চৌধুরী।

এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দ্যা ডেইলি মর্নিং এক্সপ্রেস-এর সিলেট জেলা ব্যুরো চিফ ছামির মাহমুদ। অতিথি হিসেবে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বিটিভি সিলেটের প্রতিনিধি মুক্তাদীর আহমদ মুক্তা, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও সিলেট অফিস প্রধান উজ্জ্বল মেহেদী, যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো চিফ মাহবুবুর রহমান রিপন।

বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের চাটার্ড প্রেসিডেন্ট কাজী জয়নুল হক, পিপি তোফায়েল আহমদ, আই পিপি সাব্বির আহমদ, ইনকামিং প্রেসিডেন্ট তাজ উদ্দিন লস্কর তারেক, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুল খালিক, ট্রেজারার এএসএম আব্দুল্লাহ পাপলু, রোটারিয়ান আব্দুস সামাদ তোহেল, ডা. রিপন চক্রবর্তী, শহিদুল হক, আশরাফ আমীন দিপু, বেলাল আহমদ, মলয় দত্ত মিটু, নুরুল মুমিন মনি, সুমন চক্রবর্তী ও শাজওয়ান আহমদ প্রমুখ।

পরে রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের অনারারি সদস্য বিশিষ্ট সাংবাদিক ছামির মাহমুদের একের পর এক অর্জনে আমরা আনন্দিত। উনার এই অর্জন উদযাপন করতে পেরে আমরা আনন্দিত। আসলে কাউকে ভালোবাসলে, তাঁর অর্জনে খুশি হলে শুধু মুখে বললেই হয় না। এমন আয়োজন প্রয়োজন আছে। এমন আয়োজন দেখলে সবাই উৎফুল্ল হয়।

বক্তারা নতুন দায়িত্বে সাংবাদিক নেতা ও রোটারিয়ান ছামির মাহমুদের সাফল্য কামনা করে বলেন, তাঁর নতুন দায়িত্ব দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।

এর আগে একই স্থানে রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের নিয়মিত ৪১ তম সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের প্রেসিডেন্ট জুনেদ আহমদের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি ও সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তাক আহমদের সঞ্চালনায় সভায় উপস্থিত ক্লাবের সদস্যগণ নিজ নিজ মতামত তুলে ধরে বক্তব্য দেন। সভায় বেশ কয়েকটি সমাজসেবামূলক প্রকল্প গ্রহণ করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল