editor
প্রকাশিত: 3:30 PM, September 11, 2021

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা'র আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র এক আলোচনা সভা ও ২০২১-২২ বর্ষের দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠান গতকাল নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। ক্লাবের ডাইরেক্টর লায়ন আসমা কামরানের সভাপতিত্বে ও লায়ন হেলেন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট লায়ন সাবিনা সুলতানা নতুন প্রেসিডেন্ট লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা’র হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাইরেক্টর লায়ন নাজনীন হোসেন, লায়ন বাবলী চৌধুরী, লায়ন বিলকিস নূর, লায়ন শেফালী চৌধুরী, লায়ন শ্যমলী দাস, লায়ন সানজিদা খানম, লায়ন সাজেদা পারভীন।
ক্লাবের নতুন সেক্রেটারী দায়িত্ব পান লায়ন মাহমুদা সুলতানা স্বপ্না, ট্রেজারার লায়ন আছিয়া খনম শিকদার।
অনুষ্ঠানে বিশ্বের মানব জাতি মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে দোয়া কামনা করা হয়।
নতুন প্রেসিডেন্ট লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমাকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাব প্রেসিডেন্ট লায়ন সাবিনা সুলতানা সহ ক্লাব নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্ত মানবতার কল্যানে বিশ্বব্যাপী লায়ন্স ক্লাবগুলো নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে। দেশের দরিদ্র অসহায় মানুষের ভরসার স্থল হিসেবে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র সকল কাজগুলো প্রশংসনীয়। লায়ন্স ক্লাবের প্রত্যেক সদস্যবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে স্ব উদ্যোগে সর্বদা সহযোগিতার মাধ্যমে সুনামের সাথে ক্লাব পরিচালনা করে যাচ্ছেন। সফল লায়নবৃন্দের কর্ম দক্ষতার মাধ্যমে দেশ-বিদেশে লায়ন্স ক্লাব পরিচিতি ও সুনাম অর্জন করছে। বক্তারা লায়ন্স ক্লাবের মত অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও