editor
প্রকাশিত: 7:22 PM, November 24, 2021
সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ তৌফিক বকস লিপন এর সাথে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃত্বের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ২৪ নভেম্বর বুধবার দুপুরে নগর ভবনের হলরুমে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত মেয়র এর কাছে শ্রমিক হয়রানী সহ বিভিন্ন দুঃখ-কষ্ট, অভিযোগ তুলে ধরেন। মেয়র ধৈয্য সহকারে তাদের অভিযোগগুলো শুনেন। এ সময় ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বকস লিপন বলেন, ব্যাটারি চালিত রিক্সা মালিক ও শ্রমিকদের কোন ক্ষতি আমরা চাই না। কিন্তু হাইকোর্টের নির্দেশকে সম্মান করে নগরীতে ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। বর্তমানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ওমরা পালনে সৌদী আরব রয়েছেন। তিনি আসার পর মালিক-শ্রমিকদের পরিবারের উপার্জনের স্বার্থে বিষয়টি নিয়ে আলোচনা করবো।
মতবিনিময় কালে বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। উপস্থিত ছিলেন রিক্সা মালিক আব্দুস সুবহান, শফিক মিয়া, আনিসুর রহমান খান, হাবিবুর রহমান, শ্রমিক নেতা আনোয়ার হোসেন আনাই, আব্দুল কুদ্দুস, আরাফাত আহমদ, আব্দুল গণি, ইদ্রিস আলী, শহীদুল ইসলাম, জসিম উদ্দিন, নুরুল ইসলাম, সোহেল আহমদ, আজিজুর রহমান, খায়রুল ইসলাম, মজনু মিয়া, মসু মিয়া, আব্দুল আহাদ, আমিনুল ইসলাম প্রমুখ।
মতবিনিয়মকালে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ব্যাটারী চালিত রিক্সার সাথে সিলেট মহানগরীর প্রায় ১৫-২০ হাজার মানুষ জড়িত। হঠাৎকরে ব্যাটারী চালিত রিক্সা বন্ধ করে দিলে মানুষগুলো বেকার হয়ে পড়বে। দরিদ্র মানুষগুলি বেকার হয়ে গেলে তারা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ব্যাটারি চালিত রিক্সা বাংলাদেশের অন্যান্য জেলায় অবাধে চলাচল করলেও সিলেটে ব্যাটারি চালিত রিক্সা চলাচল করতে পারছেন। নেতৃবৃন্দ মানবিক দিক ও বয়বৃদ্ধ চালকদের কথা চিন্তা করে নগরীর ব্যাটারী চালিত রিক্সা চলাচলের অনুমোদন দেয়ার জন্য সিসিক কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি
জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মোস্তাক আহমেদ রুবেল ও সাইফুল ইসলাম। গত
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সভা ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) নগরীর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী
৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)