editor
প্রকাশিত: 10:42 PM, November 6, 2021
সিলেটের সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’ পথচারীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে নগরির ‘প্রবেশদ্বার’ বলে পরিচিত কিনব্রিজের দক্ষিণপ্রান্তে গড়ে উঠা এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টিকারী অবৈধ স্ট্যান্ডসমুহ অবিলম্বে উচ্ছেদের দাবি জানিয়েছে। আজ বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র উপ-কমিশনার (ট্রাফিক) ফয়ছল মাহমুদ-এর কাছে হস্তান্তরিত এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।
স্মারকলিপিতে অবৈধ স্ট্যান্ডসমুহের কারণে সৃষ্ট যানজটে দুর্ভোগকবলিত জনসাধারণ ভীষণ ক্ষুব্দ উল্লেখ করে বলা হয়, বিভাগীয় শহর ও পর্যটন নগরি সিলেটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল পর্যটক, যাত্রী সাধারণ, স্কুল-কলেজ-ভার্সিটিগামী শিক্ষার্থী, সর্বস্তরের ব্যবসায়ী, মসজিদের মুসল্লী, পথচারীসহ সাধারণ মানুষ যানজটের কবলে পড়ে মূল্যবান কর্মঘন্টা হারাচ্ছেন। ‘সদর দক্ষিণ নাগরিক কমিটির নেতৃবৃন্দ বিষয়টি উপলব্দি করে পূর্ববর্তী সভায় এ ব্যাপারে একটি প্রস্তাব গ্রহণ করেন। এর আলোকে গত ৬ অক্টোবর স্থানীয় বিভিন্ন দৈনিক ও অনলাইন পোর্টালে প্রতিবেদন আকারে তা প্রকাশ পায়। কিন্তু কার্যতঃ এরপরও সমস্যার সমাধানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হয়নি, যা খুবই হতাশাজনক। শিগগিরই বিদ্যমান পরিস্থিতির পরিবর্তন না হলে জনরোষ বৃদ্ধি পেয়ে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হতে পারে বলে স্মারকলিপিতে আশংকা প্রকাশ করা হয়।
স্মারকলিপি গ্রহণ করে এসএমপি’র উপ-কমিশনার (ট্রাফিক) ফয়ছল মাহমুদ কিনব্রিজের দক্ষিণপ্রান্তের যানজট নিরসনসহ সার্বিক পরিস্থিতির উন্নয়নে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ লায়েক মিয়া, প্রচার সম্পাদক দিলওয়ার হোসেন রানা, শিল্প সম্পাদক নুরুল ইসলাম সুমন প্রমুখ।-বিজ্ঞপ্তি
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল