editor
প্রকাশিত: 9:32 PM, September 11, 2021

সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের দোয়া ও আলোচনা সভা
এড. লুৎফুর রহমান নিজ কর্মগুণে আজীবন বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে: শফিকুর রহমান চৌধুরী
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমানের মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক নেতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক ও বাহককে হারালো। অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার অধিকারী লুৎফুর রহমান সিলেটের রাজনীতিতে যে অবদান রেখেছেন সিলেটবাসী তা চিরদিন স্মরণ রাখবে। তিনি নিজ কর্মগুণে আজীবন বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। যার চিন্তা চেতনাই ছিল অসহায় মানুষের জন্য কাজ করা। তিনি রাজনীতি করেছেন দেশ ও মানুষের কল্যাণের জন্য।
তিনি শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট লুৎফুর রহমানের রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাছিত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য নাজনীন হোসেন, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি আছিয়া খানম সিকদার, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ডা. নাজরা চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদিকা হেলেন আহমদ, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা এ. জেড. রওশন জেবীন রুবা, সহ-সাধারণ সম্পাদিকা মাধুরী গুন, সহ-সাংগঠনিক সম্পাদিকা মোছা. নূরুন্নাহার (মেম্বার), অঞ্জনা সরকার, ধর্ম বিষয়ক সম্পাদিকা কয়তুননেছা, সদস্য মিলন বেগম, নাসরিন বেগম, রোজী বেগম, ফাহিমা খানম চৌধুরী, সুমাইয়া সুলতানা রুহি, হেনা বেগম, রেহানা পারভীন রেনু, নাসিমা আক্তার কনা, রোকসানা পারভীন, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা: হাসিনা আক্তার, সাধারণ সম্পাদক রোটারিয়ান মোছা: সাহিদা খাতুন, জৈন্তাপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জয়মতি রানী, সাধারণ সম্পাদক তাছলিমা বেগম রিমা, কানাইঘাট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা বেগম, সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, জকিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাজনা সুলতানা হক চৌধুরী, সাধারণ সম্পাদক মাজেদা রওশন শ্যামলী, দক্ষিণ সুরমা মহিলা আওয়ামী লীগের নেত্রী রহিমা, হালিমা, বিশ্বনাথ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রভাষক আফিয়া রশীদ, সাধারণ সম্পাদক জুলেখা বেগম, ওসমানীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মহিমা সুলতানা সুমী, সাধারণ সম্পাদক মুক্তা পারভীন, ফেঞ্চুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা খানম, কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাসরিন জাহান, সাধারণ সম্পাদক তামান্না আক্তার হেনা প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচলনা করেন কালেক্টরেট মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা শাহ আলম। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও