editor
প্রকাশিত: 5:58 PM, September 11, 2021

সিলেটে অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন
সিলেট নগরীর আখালিয়াস্থ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রের ১৩০ জন ভিডিপি সদস্যদের ১ম ধাপে ২১ দিন মেয়াদী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণে গুলিছুড়া অনুশীলন করে লিখিত পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হয়েছে।
গতকাল ১১ সেপ্টেম্বর জেলা আনসার-ভিডিপি কার্যালয়ের সম্মেলন কক্ষে অস্ত্র সহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিলেট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলা কমান্ড্যান্ট ও কোর্স অধিনায়ক এনামুল খাঁন এর সভাপতিত্বে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষণ কর্মকর্তা, ফেঞ্চুগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি অফিসার মোঃ মাহমুদুল হক।
সার্কেল অ্যাডজুট্যান্ট কোয়াটার মাষ্টার এ.এস.এম এনামুল হকের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ নাঈম আহমদ ও পার্থ শার্থী দাস। প্রশিক্ষণের সাথে জড়িত প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ী সহ ৬ জন সদস্যকে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান সহ প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি রেঞ্জ উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে ভিডিপি সদস্যদেরকে স্বালম্বী হতে হবে। আত্ম কর্মসংস্থান সৃষ্টি করে পরস্পরের সাঙ্গে মিল রেখে দেশ, সমাজ ও পরিবারকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেয়ার পাশাপাশি দেশগড়ার উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করতে হবে এবং আমাদের প্রিয় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও