editor
প্রকাশিত: 5:33 PM, November 10, 2021
ডিজেল, কেরোসিন ও গাড়ি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে ৯ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় কিনব্রীজের মুখে (উত্তর পার) জমায়েত হয়ে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজার পয়েন্ট হয়ে পুনরায় কোর্ট পয়েন্ট অতিক্রম করে নগর পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।
রমজান আলী পটুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলম এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার অন্যতম নেতা শুভ আজাদ শান্ত, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আনছার আলী।
বক্তারা বলেন, বর্তমান বাজারে সকল দ্রব্য মূল্যের দাম লাগামহীন ভাবে বৃদ্ধি পাচ্ছে তার সাথে ডিজেল, এবং কেরোসিনের দাম বৃদ্ধির সাথে সাথে গাড়ি ভাড়া হু হু করে বাড়িয়ে দিয়েছে। সরকার কোনোরূপ গণশুনানী ছাড়াই সাধারণ মানুষদের জীবন মানের চিন্তা না করে লুটেরাদের স্বার্থ বিবেচনা করে লিটার প্রতি কেরোসিন ও ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে দিয়েছে, তার সাথে গাড়ি ভাড়াও ২৭% বাড়িয়ে দিয়েছে। এর বোঝা গিয়ে পড়বে সাধারণ জনগণের উপর। আসন্ন বুরো মৌসুম শুরু হওয়ার আগে কেরোসিন, ডিজেলের দাম বৃদ্ধির প্রভাবে পিষ্ট হবে এদেশের কৃষক। কৃষি উৎপাদন খরচ বেড়ে যাবে, উৎপাদিত পণ্যের পরিবহন খরচ বাড়বে। কৃষি ব্যবস্থা হুমকির মুখে পড়বে। শ্রমিক, কৃষক, শ্রমজীবী জনগণের আয়ের সাথে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ব্যায়ের তারতম্য দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার বাজারে গিয়ে হিমশিম খাচ্ছে।
বক্তারা আরো বলেন, দেশের মানুষ গরীব থেকে আরো গরীব হচ্ছে এবং প্রতিনিয়ত ধনীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমান মন্ত্রীদের হাস্যকর তথ্যহীন বক্তব্য জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাই অনতিবিলম্বে বর্ধিত কেরোসিন, ডিজেলের মূল্য ও গাড়ি ভাড়া প্রত্যাহার করার জোর দাবি জানান। তার সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কমানোর আহবান জানান। বিজ্ঞপ্তি
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল