editor

প্রকাশিত: 4:58 PM, November 3, 2021

সিসিকের হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী –বাসদ

সিসিকের হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী –বাসদ

নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমনের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শফিকুল ইসলাম কাজল, কুরবান আলী,সরোজ আলী, খোকন, রজব আহমদ, মনজুর আহমদ প্রমুখ।

সমাবেশে সিলেট জেলা বাসদ আবু জাফর বলেন, করোনা মহামারীতে অর্থনৈতিকভাবে বিপর্যস্থ সাধারণ মানুষ। মানুষ কাজ হারিয়েছে। বেশিরভাগ মানুষের আয়ে কমে গিয়েছে। সংসার চালাতে মানুষ হিমশিম খাচ্ছে। এই সময়ে সিলেট সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক ও গণবিরোধী।

আবু জাফর বলেন, সিটি কর্পোরেশন একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। তাছাড়া সরকারী প্রতিষ্ঠান সমূহে করোনাকালীন সময়ে ব্যয় সংকোচনের জন্য সরকারের নির্দেশনা রয়েছে। ঠিক এই সময়ে সেবা ও উন্নয়ন কাজ তরাম্বিত করার নামে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত অমানবিক।সিলেট সিটি কর্পোরেশন শত শত টাকা ব্যয় জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে পারেন নি।

আবু জাফর বলেন, সিসিকের হোল্ডিং ট্যাক্স-পানির মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত কিংবা জলাবদ্ধতা,যানজট, বিশুদ্ধ পানি সংকট সমাধানে ব্যর্থতার দায় সিটি করপোরেশন প্রধান হিসেবে মেয়র এড়াতে পারেন না। তিনি আরো বলেন, করোনাকলীন সময়ে কাজ হারিয়ে কোনমতে ব্যাটারী চালিত যানবাহন চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করছে শ্রমজীবী মানুষ। তাছাড়া এসব বাহনে সাশ্রয়ী ভাড়ার কারনে সাধারণ মানুষও সেবা নিচ্ছেন। কিন্তু নানা অজুহাতে বিভিন্ন সময়ে সিসিক এসব শ্রমিকদের উচ্ছেদের আয়োজন করেছে। সিসিক কর্তৃক ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান বাসদ সমন্বয়ক আবু জাফর।

বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর অবিলম্বে সিসিক কর্তৃক হোল্ডিং ট্যাক্স, পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

ইসলাম মানবতার মুক্তি, শান্তি ও কল্যাণের পথ দেখায়: মাওলানা মুহিউল ইসলাম বোরহান

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান বলেছেন, ইসলাম মানুষকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে পরিচালিত করে। ইসলামের

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল