editor

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১

নারী উদ্যোক্তাদের সম্মেলন ও পন্য প্রদর্শনীর উদ্বোধনকালে মন্ত্রী ইমরান : নারীদেরকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না

নারী উদ্যোক্তাদের সম্মেলন ও পন্য প্রদর্শনীর উদ্বোধনকালে মন্ত্রী ইমরান : নারীদেরকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না

3

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক নারী দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে সিলেটে নারী উদ্যোক্তা সম্মেলন ও পন্য প্রদর্শণী ২০২১ এর উদ্বোধন হয়েছে। সোমবার (৮ মার্চ) দুপুর ১টায় সিলেট নগরের শাহী ঈদগাহ খেলার মাঠে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে ও বাংলাদেশ বেতারের ঘোষক জান্নাতুল নাজনীন আশা এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, আজ আন্তর্জাতিক নারী দিবস। এখানে আসতে পেরে আমি আনন্দিত। নারী-পুরুষ কাউকেই পেছনে ফেলে রাখা যাবে না। সকলকেই একসঙ্গেই হাঁটতে হবে। নারীরা বিশে^র বিভিন্ন দেশে গৃহকর্মী হিসেবে কাজ করছেন, এদের মধ্যে দুর্ঘটনাও ঘটছে। বিদেশ থেকে দু’জন ফেরত এলেও আরো ৯৮ জন ঠিকই উপার্জন করে দেশে টাকা পাঠাচ্ছেন। তবে আমরা চাই নারীরা যাতে দালালদের মাধ্যমে বিদেশ গিয়ে কষ্ট না করেন। দেশেই ৭০টি টিটিসি রয়েছে যাদের সাহায্যে নারী দক্ষতার সঙ্গে প্রশিক্ষণ নিয়ে বিদেশে গিয়ে কোনো ধরণের সমস্যা ছাড়া ভালো অর্থ উপার্জন করতে পারেন। নারীদের পিছিয়ে রাখা একটি সমাজবিরোধী কাজ। বিশে^র প্রায় ৫০ শতাংশই নারী। তাদেরকে রেখে কোনোভাবেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, নারীরা যাতে এগিয়ে যেতে পারে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। ঘরে বাইরের বিষয় না দুটি হাতকেই কাজে লাগাতে হবে। প্রচলিত কুসংস্কার ও বাঁধাকে দূর করে সমাধাণ করে নারীদেরকেও এগিয়ে যেতে হবে। সকলের অংশগ্রহণে বাংলাদেশ সোনার বাংলা হবে।

সিলেট বিভগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি বলেন, বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত করতে বিশাল অর্থনৈতিক কর্মকান্ড জরুরী। পুরুষদের পাশাপাশি নারীদেরও এই কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবে। নারীদেরকেও সার্বিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে হবে। এতে প্রচলিত ধ্যাণ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।
সিলেট মহানগর পুলিশের কমিশনার নিশারুল আরিফ বলেন, নারীদের ক্ষমতা ও নারীদের বঙ্গবন্ধু গুরুত্ব দিতেন। নারীদের যে সম্পদ থাকতে হবে সেই বিষয়েও তিনি গুরুত্ব দিতেন। বর্তমান সরকার নারীদের উন্নয়নে আন্তরিক। নারীদের নিয়ে সমাজে যেসব কুশংস্কার চলমান আছে সেই হীনমন্যতা থেকে বেরিয়ে আসতে হবে। নারী উদোক্তাদের সফলতার কামনা করি।

1

স্বাগত বক্তব্যে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় বলেন, আমরা সিলেটে এই প্রথম এমন আয়োজন করতে পেরে আবেগে উদ্বেলিত। সকলের ভরসা নিয়েই আমাদের আজকের এই শুরু। নারী উদ্যোক্তাদের মিলনমেলা নিয়েই আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবো।

8

উদ্বোধীন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের মহিলা সাংসদ অ্যাডভোকেট শামিমা আক্তার খানম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ এর সভাপতি আফজাল রশিদ চৌধুরী, বরিশাল উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি বিলকিস আহমেদ লিলি ও শেরপুর উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিজা মাসুদ।

5

উদ্বোধীন অনুষ্ঠানের শুরুতে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া উদ্যোক্তার তিনটি ক্যাটাগরিতে প্রধান উদ্যোক্তা মিনারা বেগম, নির্ভীক উদ্যোক্তা ফারমিস আক্তার ও নবীন উদ্যোক্তা নুজাহাত ইসলাম রিয়াকেও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও মিডিয়া ব্যাক্তিত্ব উপস্থিত ছিলেন।

7

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

7 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

1 সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক  রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে:  এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে: এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

8 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

7 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

8 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

4 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

6 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

7 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার

1
6