editor
প্রকাশিত: 4:09 PM, December 4, 2023
বিএনপি কেন্দ্র আহুত ৯ম দফা টানা ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিনে নগরীতে পিকেটিং ও মিছিল করেছে সিলেট মহানগর যুবদল। সোমবার দুপুরে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের নেতৃত্বে নগরীর মেন্দিবাগ এলাকায় পিকেটিং শেষে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, জেলা যুবদলের সাবেক আহবায়ক কমিটির সাবেক লিটন আহমদ, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য এমদাদুল হক স্বপন, যুবদল নেতা রাসেল আহমদ, দুলাল আহমদ, পারভেজ খান জুয়েল, ইমরান আলী, শাহেদ আহমদ, এম এ সালাম, বাবলু মিয়া, রিপন চৌধুরী, এম এ হাসান, নূর মোহাম্মদ খান, মাকসুদুল করিম ইমন, আজাদুর রহমান আজাদ, হোসেন আহমদ, কবির হোসেন, মোঃ সবরুল ইসলাম, মুজিবুল হক রাহাত, আব্দুল আলীম, কামাল হোসেন, হুমায়ূন কিবরিয়া জুনেল, সালেক খান, আমিনুল হক তুহিন, ইমাম উদ্দিন রুজেল, প্রদীপ পাল, আবুল হোসেন, জাবেদ আহমদ, বাবলা আহমদ, রাজন আহমদ, লায়েক আহমদ, করিম মিয়া, ফয়জুল, আসাদুর রহমান রনি, পারভেজ আহমদ, তানজিম হোসেন লিটন, রুয়েল মিয়া, লিটন সিং, সৈয়দ আবু ওয়াকিল, সামাদ হোসেন, সৈয়দ ঈফতি, শহিদুল ইসলাম, সামসুল ইসলাম, রাজন আহমদ সাদ্দাম ও আনোয়ার হোসেন হৃদয় প্রমুখ।
মিছিল পরবর্তী সমাবেশে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন বলেন- প্রহসনের তফসিলে একতরফা নির্বাচনের আয়োজন করতে গিয়ে বাকশালী সরকার নিজেরাই ফাদে পড়েছে। তারা বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী না পেয়ে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীদের দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার ষড়যন্ত্র করছে। আরেকবার জাতির কাছে তাদের ভোট চুরির মুখোশ উন্মোচিত হয়েছে। ঐ নির্বাচনে দেশপ্রেমিক কোন নাগরিক অংশগ্রহণ করবেনা। ফরমায়েসী তফসিল বাতিল ছাড়া বাকশালী সরকারের শেষ রক্ষা হবেনা। এদেশে গণতন্ত্রের বিজয় সময়ের ব্যাপার মাত্র। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে জিয়ার সৈনিকদের চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে সরানো যাবেনা।
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও