editor
প্রকাশিত: 4:40 PM, November 17, 2021
কানাইঘাট প্রতিনিধি::
সিলেটের কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ফারুক আহমদ হত্যা মামলায় এক জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা,অনাদায়ে তিন বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক।
বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা প্রথম আদালতের বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী ফখরুল ইসলাম (৪৮) কানাইঘাটের কালিনগর গ্রামের মৃত জোয়াহির আলীর ছেলে।
আদালতের পিপি আব্দুল মজিদ খান জানান,কানাইঘাট থানার কালিনগর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে ফারুক আহমদ (৫৫) হত্যা মামলায় দুই অভিযুক্তের মধ্যে ফখরুল ইসলামের ফাঁসির রায় দিয়েছেন আদালত। এছাড়া মামলার অপর আসামী আব্দুস সাত্তারকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক। দন্ডপ্রাপ্ত ফখরুল বর্তমানে কারাগারে আছেন। মামলার নথির বরাত দিয়ে আদালতের অডিশনাল পিপি রনজিত সরকার জানান,২০১৮ সালের ২৬ এপ্রিল সকালে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্থানীয় সুরই নদীর ডাইকে ফারুক আহমদকে ছুরিকাঘাত করে হত্যা করেন ফখরুল ও সহযোগীরা।
এঘটনায় ওই দিন রাতেই নিহতের ভাই মুহিবুর রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামী করে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ২১ অক্টোবর দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন কানাইঘাট থানার এসআই স্বপন চন্দ্র সরকার। ২০১৯ সালের ৩০ জুলাই আদালতে মামলার চার্জগঠন করে বিচারকাজ শুরু হয়। ২১ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করে বুধবার এ রায় দেন আদালত।
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও